Passed Away

করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে খড়্গপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: এবার করোনা আক্রান্ত হয়ে আন ফেরার দেশে চলে গেলেন খড়্গপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আকবর। বয়স হয়েছিল আনুমানিক ৫৫। তিনি ২০০৫ সালে খড়্গপুর পৌরসভায় জোড়াফুল চিহ্নে জয়লাভ করে, পৌরসভার বুকে তৃণমূলের অস্তিত্ব নির্মাণের অন্যতম কারিগর ছিলেন। জওহর পাল সহ যে ৫ জন তৃণমূলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ আকবর। ৫ নং ওয়ার্ডে তিনি পরপর দু’বার জয়ী হয়েছিলেন। তবে, ২০১৫ এর নির্বাচনে সিপিআইএমের কাছে ওই ওয়ার্ডে হেরে যান। তবে, জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে এলাকাবাসী ও সমস্ত রাজনৈতিক দলের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া শহরজুড়ে!

প্রয়াত নেতার প্রতি সমাজ মাধ্যমে শ্রদ্ধা দলীয় কর্মীদের (ছবি : সংগৃহীত) :

সূত্রের খবর অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন গত ১ লা জুন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে অ্যাপোলো হাসপাতালে রেফার করা হয়! শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মহম্মদ আকবরের মৃত্যুতে শোকের ছায়া খড়্গপুরের রাজনৈতিক মহলে। শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার, জওহর পাল সহ তৃণমূলের নেতারা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago