দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ জুন: জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন মুকুল রায়। পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। বৈঠকও শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সাড়ে ৩ টায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ছেলে শুভ্রাংশু’কে নিয়ে দুপুর ২ টো নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন মুকুল রায়। ২ টো ২০ নাগাদ পৌঁছে যান তাঁরা। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেতৃত্বও। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই ইঙ্গিত দিয়েছিলেন মুকুল, শুভ্রাংশু! অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে মুকুল রায়ের স্ত্রী’কে দেখে আসার পর সেই ইঙ্গিত আরও জোরালো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিধানসভার আগেই জানিয়েছিলেন, “মুকুল শুভেন্দু’র মতো এতো খারাপ নয়!” অবশেষে দুইয়ে দুইয়ে আজ চার হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…