Politics

“যা পরিস্থিতি বিজেপিতে কেউ থাকবেনা”, বললেন মুকুল; “মুকুল রায় কি জিনিস আমার থেকে ভালো কেউ জানেনা”, বললেন অর্জুন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ জুন: “মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে”, মুকুল রায়’কে দলে স্বাগত জানিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়! আর মুকুল বললেন, “বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা।” তিনি এও বললেন, “বাংলায় যা পরিস্থিতি বিজেপি’তে কেউ থাকতে পারবেনা!”

মমতা বন্দ্যোপাধ্যায় :

এদিকে, মুকুল রায়’কে “মীরজাফর” উপাধিতে ভূষিত করলেন একদা তাঁর অনুগামী হিসেবে পরিচিত সৌমিত্র খাঁ। আরও একধাপ এগিয়ে অর্জুন সিং বললেন, “মুকুল রায় কি জিনিস আমার থেকে ভালো কেউ জানেনা! মুকুল রায় চিরকাল স্বার্থের রাজনীতি করে এসেছেন। উনি কোনোদিনই জননেতা নন। আর ওনাকে কবে কে চাণক্য বলেছেন জানিনা, আমার তো ওনার কোনও নীতিকেই চাণক্যের নীতি বলে মনে হয়নি! কারণ, পুরো চাণক্য আমি পড়ে শেষ করে দিয়েছি।” এদিকে, সাংবাদিক বৈঠকে সমস্ত অস্বস্তিকর প্রশ্নই এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। তবে, ইঙ্গিত দিয়েছেন মুকুল অনুগামীরা দলে ফিরবেন। দলকে ভোটের সময়ে অস্বস্তিতে ফেলা “গদ্দার”দের দলে নেবেন না বলেও জানিয়েছেন মমতা। সেক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় কোন দলে বোঝা না গেলেও, এটুকু বোঝা যাচ্ছে, মমতা’কে কড়া ভাষায় কখনো আক্রমণ না করা রাজীব’কে হয়তো মমতা ক্ষমা করতে চলেছেন! তৃণমূলে ফিরতে পারেন সব্যসাচী দত্ত’ও। অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন, “মুকুল রায় আসায় দলের কোনো লাভই হয়নি, তো ক্ষতি কি হবে!”

তৃণমূলে মুকুল রায় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago