Politics

TMC: তৃণমূলে যোগ দিয়েই সহ সভাপতি জয়প্রকাশ! লাইনে আরও কারা, জল্পনা বঙ্গ বিজেপিতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৮ মার্চ: তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। মঙ্গলবার নজরুল মঞ্চে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তাঁর হাতে পতাকা তুলে দিয়েছেন ফিরহাদ ববি হাকিম, অরূপ বিশ্বাস। এদিকে, তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সহ সভাপতি’র পদ পেলেন বিজেপি’র প্রাক্তন রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ। বঙ্গ বিজেপির আরও অনেক বিক্ষুব্ধ নেতা-নেত্রীরাই তৃণমূলের ‘দরজার সামনে’ লাইন দিয়ে আছেন বলে রাজনৈতিক মহল জানাচ্ছে। সেই তালিকায় লকেট চট্টোপাধ্যায়ের মতো বড় নাম আছে বলেও জানা গেছে। এছাড়াও, বিক্ষুব্ধ নেতা সায়ন্তন বসু, রীতেশ তেওয়ারি-রাও তৃণমূলে যোগদান করতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

জয়প্রকাশ মজুমদার:

এদিকে, দলে আরও গুরুত্ব বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শৃঙ্খলা রক্ষা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস-দের সঙ্গে জায়গা পেলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজ্য মন্ত্রিসভায় গুরুত্ব‌ বাড়লো ববি হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যের। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকলেই মন্ত্রিসভার রদবদল ঘটানো হয়। পরিবর্তিত মন্ত্রিসভায় পুর ও নগরোন্নায়ন দপ্তরের দায়িত্ব পেলেন ফিরহাদ। কলকাতার মেয়র হওয়ার আগে ১০ বছর এই দায়িত্ব সামলেছিলেন তিনি। পরে এই দায়িত্ব চলে যায় চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) হাতে। এবার নতুন করে তা ফিরে পেলেন ফিরহাদ (Firhad Hakim)। এর সঙ্গে আগের মতোই আবাসন ও পরিবহণ দপ্তরের কাজও সামলাবেন তিনিই। এদিকে, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি এই দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত থেকেই কার্যত স্পষ্ট যে যাঁরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তাঁদেরই গুরুত্ব বাড়ানো হল।

Recruitment Advertisement :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago