Railway

Kharagpur Division: আদ্রা ডিভিশনে কাজের কারণে মেদিনীপুর খড়্গপুরের একাধিক ট্রেন বাতিল, শালবনীতেই থামবে একাধিক মেমু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: আদ্রা ডিভিশনের মেদিনীপুর-গোদিপিয়াশাল সেকশনে আধুনিকীকরণের কাজ চলছে। তাই, আজ, মঙ্গলবার (৮ মার্চ) একাধিক ট্রেন বাতিল করা হয়েছে আদ্রা ও খড়্গপুর ডিভিশনের। একাধিক মেমু প্যাসেঞ্জার শালবনীতে এসেই থামবে। মেদিনীপুর ও খড়্গপুর স্টেশন পর্যন্ত পৌঁছবে না। কারণ, মেদিনীপুর – গোদাপিয়াশাল সেকশনে সাব ওয়ের কাজ হবে। দক্ষিণ পূর্ব রেল এবং খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে সোমবার রাতেই এই বিষয়ে জানানো হয়েছে।

একাধিক ট্রেন বাতিল:

আসানসোল-হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস (২২৩৩০), হলদিয়া-আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস (২২৩২৯), শালিমার-ভোজুডী আরণ্যক এক্সপ্রেস (১২৮৮৫), ভোজুডি-শালিমার এক্সপ্রেস (১২৮৮৬), আদ্রা-খড়্গপুর মেমু স্পেশাল (০৮৬৮৬) এবং খড়্গপুর-আদ্রা মেমু স্পেশাল (০৮৬৮৫) ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে আজ, মঙ্গলবারের জন্য। অপরদিকে, আদ্রা থেকে ছেড়ে আসা মেদনীপুর গামী মেমু স্পেশাল (০৮৬৮০) আজ শালবনী স্টেশনেই থেমে যাবে। অপরদিকে, আদ্রা গামী মেমু (০৮৬৭৯) মেদিনীপুরের পরিবর্তে শালবনী থেকে ছেড়ে যাবে। একইরকম ভাবে, গোমো খড়্গপুর মেমু এক্সপ্রেসটিও (১৮০২৪) খড়্গপুরের পরিবর্তে শালবনীতেই থামবে। অন্যদিকে, গোমো গামী এই ট্রেনটি (১৮০২৩) খড়্গপুরের পরিবর্তে শালবনী থেকে ছেড়ে যাবে। শালবনী থেকে মেদিনীপুর-খড়্গপুরের সমস্ত রেল যোগাযোগ আজ বন্ধ থাকবে।

শালবনীতেই থামবে একাধিক মেমু প্যাসেঞ্জার ও এক্সপ্রেস :

Recruitment Advertisement :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago