Police Administration

WBP & KP: কলকাতার নতুন নগরপাল বিনীত গোয়েল! বড়সড় রদবদল রাজ্য পুলিশেও, দায়িত্ব বাড়ল জ্ঞানবন্ত সিংয়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ ডিসেম্বর: পশ্চিমবঙ্গে পুলিসের শীর্ষ পদে বড়সড় রদবদল করলেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নতুন নগরপাল তথা পুলিস কমিশনার (Commissioner of Police, Kolkata) হলেন বিনীত গোয়েল (Vineet Kumar Goyel)। এতদিন রাজ্য পুলিসের STF-এর এডিজি পদে কর্মরত ছিলেন তিনি। এর আগে কলকাতার পুলিস কমিশনার (Commissioner of Police, Kolkata) ছিলেন সৌমেন মিত্র (Soumen Mitra)। চলতি বছর ফেব্রুয়ারিতে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে অনুজ শর্মার (Anuj Sharma) পরিবর্তে কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner) হন সৌমেন মিত্র। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর কলকাতার নগরপাল পদ থেকে অবসর নিচ্ছেন তিনি। উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ছিল বিনীত গোয়েলেরই নাম। আর বৃহস্পতিবার সরকারিভাবেই তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল। এদিকে, কমিশনারের দায়িত্ব থেকে অবসর নেওয়া সৌমেন মিত্র ডিজি (ট্রেনিং) ওএসডি’র দায়িত্ব পেলেন।

বিনীত গোয়েল :

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৪ সালের আইপিএস ব্যাচের (IPS Batch) ক্যাডার ছিলেন বিনীত গোয়েল। বর্তমানে তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের পদ সামলাচ্ছিলেন। আর, চলতি বছর সাপুরজির আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল এসটিএফের দল। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই হয়তো কলকাতার নয়া নগরপাল হিসেবে বেছে নেওয়া হল বিনীত গোয়েলকে। অন্যদিকে, এবার থেকে CID-র পাশাপাশি একই সঙ্গে এসটিএফ (STF- Special Task Force) এরও দায়িত্ব সামলাবেন জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh)। রাজ্য পুলিসের STF -এর ডিসি হলেন হরিকৃষ্ণ পাই। রাজ্য ট্রাফিক পুলিসের নয়া ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। অপরদিকে, কলকাতা পুলিসের অ্যাডিশানাল পুলিস কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী (Praveen Kumar Tripathi)। ছিলেন, মালদহের ডিআইজি‌। মালদহের নতুন ডিআইজি (DIG) হলেন অলোক রাজোরিয়া। তিনি এতদিন মালদহের পুলিশ সুপার ছিলেন। মালদহের নতুন পুলিস সুপার হলেন অমিতাভ মাইতি। আলিপুরদুয়ারের নয়া পুলিস সুপার হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ির নয়া পুলিস সুপার ভোলানাথ পাণ্ডে। কালিম্পংয়ের নয়া পুলিস সুপার হলেন অপরাজিতা রাই।

দায়িত্ব বাড়ছে জ্ঞানবন্ত সিংয়ের :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago