Police Administration

বাইক-দৌরাত্ম্যে ‘শব্দদূষণ’! মেদিনীপুর শহর থেকে এখনও পর্যন্ত ২৩ টি বাইক আটক করলো পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: জেলা শহর মেদিনীপুরে “শব্দদূষণ” প্রতিরোধে তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আর, এই শব্দদূষণের অন্যতম কারণ হয়ে উঠেছিল- “বিকট শব্দের” বুলেট বা মোটরবাইক গুলি। গত কয়েকদিন ধরেই এ নিয়ে ধরপাকড় চলছে মেদিনীপুর শহরে। আটক করা হয়েছে একাধিক বাইক। পুলিশ সূত্রে খবর, বুধবার পর্যন্ত মোট ২৩ টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমবার, সতর্ক করা হয়েছে বাইক চালকদের। দ্বিতীয়বার, সরাসরি জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। এভাবে মোট ২৩ টি বাইককে আটক করা হয়েছে এবং বাইকের সাইলেন্সার খোলা হয়েছে।

মেদিনীপুর শহর থেকে এখনও পর্যন্ত ২৩ টি বাইক আটক করলো পুলিশ :

শব্দদূষণ রোধেই জেলা পুলিশ ও কোতোয়ালি থানার এই উদ্যোগ বলে জানা গেছে। বিকট শব্দের এই বাইকের কারণে সমস্যায় পড়েন পথচারীরা! অবশেষে, এই আইন-অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় খুশি শহরবাসী। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ইতিমধ্যে বেশ কিছু বাইক থেকে বিকট আওয়াজের সাইলেন্সার খোলা হয়েছে। এই অভিযান চলবে। বাইক দৌরাত্ম্য বরদাস্ত করা হবেনা।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago