Politics

হুঁশিয়ারি “গদ্দার”দের! বাবলা’র পর নিশানায় কে? পৌরভোটের আগে দুঃশ্চিন্তায় খড়্গপুরের তৃণমূল নেতারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: মাত্র ২ দিন আগেই মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক আশিস সেনগুপ্ত ওরফে বাবলা’কে। অভিযোগের তীর প্রদীপ সরকার ঘনিষ্ঠ যুব নেতা হায়দার আলী খান (মানটা) ও তার অনুগামীদের বিরুদ্ধে! যদিও, তাদের তরফে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বাবলা’র বিরুদ্ধে। এই বিতর্কের মধ্যেই, বুধবার “খড়্গপুর সদর ইয়ুথ পলিটিক্স” (Kharagpur Sadar Youth Politics) নামে একটি ফেসবুক পেজ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এইভাবে- “গত বিধানসভা নির্বাচনে যে সমস্ত নেতারা দলের পতাকা নিয়ে দলের সঙ্গে গদ্দারি করেছেন, দিদিকে হারানোর জন্য, তাদের অনুরোধ করা হচ্ছে দল ছেড়ে তারা বিজেপিতে চলে যাক। নাহলে খড়্গপুর শহর যুব তৃণমূলের পক্ষ থেকে এই ভাবে প্রতিবাদ চলবে!” আর, এই পোস্টের পরই ফের শহরের শাসকদলের নেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই দুঃশ্চিন্তায় পড়েছেন, বাবলার পর তাহলে নিশানায় (টার্গেট) কে!

ওই পেজের পোস্ট (বৃহস্পতিবারও আছে) :

এদিকে, সামনেই পুর-নির্বাচনের আগে এভাবে প্রকাশ্যে হুমকি পোস্ট ঘিরে জেলার নেতারা মুখে কুলুপ এঁটেছেন। তবে, বিরোধীরা বলছেন বিধানসভা নির্বাচনে নিজেদের ওয়ার্ডে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার ভোটে পিছিয়ে ছিলেন- দেবাশীষ চৌধুরী (মুনমুন) ও রবিশঙ্কর পান্ডে। তাঁদেকেই কি নিশানা করা হচ্ছে? কারণ, ওই পেজটি প্রদীপ সরকারের ঘনিষ্ঠ অনুগামীরা চালায় বলে জানা গেছে! এই বিষয়ে খড়্গপুর শহর যুব তৃণমূল সভাপতি অসিত পাল’কে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছেন, “জানিনা কে বা কারা এই পোস্ট করেছে! আমি প্রতিবাদ জানাচ্ছি। তবে, বাবলার ঘটনায় আমাদের দলের যুব কর্মীরাই নিগৃহীত হয়েছে। আর, দলবিরোধীদের তো দল শাস্তি দেবে, আমরা শাস্তি দেওয়ার কে! যুব কর্মীদের দিকে যারা আঙুল তুলছেন সেটা ঠিক নয়।” অসিত যাই বলুন না কেন, সামনের পুর-নির্বাচনের আগে যে কিছু নেতাকে বিজেপি-ঘনিষ্ঠতার জন্য চরম সতর্কবার্তা দেওয়া হল পৌর-প্রশাসকের অনুগামীদের পক্ষ থেকে, তা মানছেন শাসকদলেরই একাংশ!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago