Passed Away

Midnapore: কর্তব্যরত অবস্থাতেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু মেদিনীপুর শহরের দমকলকর্মীর, শোকস্তব্ধ সহকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি:কর্তব্যরত (On duty) অবস্থাতেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হল মেদিনীপুর দমকল বাহিনীর (Midnapore Fire Brigade) এক কর্মীর। তাঁর নাম আনন্দ মুর্মু। বয়স ৫৭। বাড়ি খড়্গপুর শহরে হলেও, পরিবার নিয়ে মেদিনীপুর শহরের রাঙামাটিতেই ইদানিং থাকতেন। বুধবার বিকেল নাগাদ অন ডিউটি অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্র বিকল হয়ে যায়। লুটিয়ে পড়েন মাটিতে। এরপরই, সহকর্মীরা তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় তাঁর পরিবার-পরিজন ও সহকর্মীরা শোকাহত!

মেদিনীপুর ফায়ার ব্রিগেড:

জানা গেছে, বুধবার সকালে রীতিমতো সুস্থ সবল অবস্থায় জীবাণুনাশক স্প্রে করার ডিউটি করেছেন, অন্যান্য সহকর্মীদের সাথে। ফিরেওছেন সুস্থ অবস্থায়। এরপর, দুপুর নাগাদ অনডিউটি অবস্থাতেই চেয়ারে বসে নিজের কাজ করছিলেন। হঠাৎ বুকে হাত দিয়ে, মাটিতে লুটিয়ে পড়েন! সহকর্মীরা সাথে সাথেই তাঁকে উদ্ধার করে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, শেষরক্ষা হয়নি! বৃহস্পতিবার ভোরে আনন্দ মুর্মু নামে ওই দমকলকর্মীর মৃত্যু হয়। তাঁর আগে থেকে, হার্টের কোনো সমস্যা ছিল বলে কেউই জানতেন না! স্বভাবতই, প্রথম হার্ট অ্যাটাকেই মৃত্যু বলে মনে করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago