Arrested

Kharagpur: নির্বাচনের আগেই খড়্গপুরের বিজেপি প্রার্থীর অবৈধ গ্যাস গোডাউনে হানা পুলিশের, গ্রেফতার কর্মচারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: নির্বাচনের প্রাক্কালেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অবৈধ গ্যাস গোডাউন চালানোর অভিযোগ উঠলো। উদ্ধার হল একাধিক সিলিন্ডার। গ্রেফতার করা হয়েছে ওই দোকনের কর্মচারী যজ্ঞু সোনকারকে। ঘটনাটি খড়্গপুর শহরের। খড়্গপুর উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি তথা ১৯ নং ওয়ার্ডের প্রার্থী দীপসোনা ঘোষের পার্টি অফিসের সামনেই বেআইনি গ্যাস রিফিলিং সেন্টার চালানোর অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় ওই দোকানের কর্মচারী যজ্ঞু শঙ্করকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনা ঘিরে রেলশহরে রাজনৈতিক তরজা তুঙ্গে।

উদ্ধার একাধিক গ্যাস সিলিন্ডার :

জানা গেছে, বিজেপির উত্তর মন্ডল সভাপতি তথা ১৯ নং ওয়ার্ডের প্রার্থী দীপসোনা ঘোষের অফিসের বাইরে ডোমেস্টিক গ্যাসের বড় সিলিন্ডারকে কেটে ছোট সিলিন্ডারে রিফিলিং করে অবৈধ ভাবে বাজারে বিক্রি করা হত। দোকানের মালিকও নাকি দীপসোনা ঘোষ। এই অভিযোগে তাঁর গোডাউনে শুক্রবার সন্ধ্যায় হানা দিয়েছিল পুলিশ। গোডাউন থেকে বেশ কয়েকটি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে এবং ওই দোকানের কর্মচারী যজ্ঞু সোনকার-কে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় সে জানিয়েছে, দোকানটি দীপসোনা ঘোষের।

উদ্ধার হওয়া সিলিন্ডার :

Advertisement (বিজ্ঞাপন) :

যদিও অভিযোগ অস্বীকার করে দীপসোনা জানিয়েছেন, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শাসক দল ফাঁসানোর চেষ্টা করছে। ওই দোকানের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই! দেড় বছর আগেই তিনি দোকান বিক্রি করে দিয়েছেন যজ্ঞুকে। এ নিয়ে খড়্গপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন তথা ৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার জানিয়েছেন, “এর আগেও তো প্রকাশ্য রাস্তায় বিজেপি দলেরই মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগে জেলে যেতে হয়েছে! স্বাভাবিকভাবেই, তৃণমূল ওদের কোনো ঘটনার সঙ্গেই যুক্ত নয়।”

গ্রেফতার হলেন যজ্ঞু সোনকার :

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago