Passed Away

সব লড়াই শেষ! কপ্টার দুর্ঘটনার একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিংহ-ও প্রয়াত হলেন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৫ ডিসেম্বর: শেষ হল ৭ দিনের লড়াই, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ (Group Captain Varun Singh)। CDS জেনারেল বিপিন রাওয়াতের (CDS Rawat) কপ্টার দুর্ঘটনায় (TamilNadu Chopper Crash)আগেই মৃত্যু হয়েছিল ১৩ জনের। এবার বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে জেনারেল রাওয়াতের কপ্টার। ওই দিনই জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। এ দিন সকালে বেঙ্গালুরুর বায়ুসেনার কম্যান্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বরুণ সিংয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

ইন্ডিয়ান এয়ার ফোর্সের টুইট :

বুধবার বায়ুসেনার তরফে টুইটে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যুর খবর জানানো হয়। টুইটে বলা হয়, “ভারতীয় বায়ুসেনার তরফে অত্যন্ত দুঃখের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যুর কথা জানানো হচ্ছে। গত ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন, আজ সকালে তাঁর মৃত্যু হয়। বায়ুসেনার তরফে বরুণ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হচ্ছে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হচ্ছে”। অন্যদিকে, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, “গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং সাহস, বীরত্ব ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবা করেছিলেন। ওনার প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। দেশের প্রতি ওনার সেবা কখনও ভোলা হবে না। ওনার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি”! উল্লেখ্য যে, চলতি বছরের অগস্ট মাসেই শৌর্য চক্র পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ২০২০ সালে গুরুতর যান্ত্রিক গোলযোগের পরও তিনি যেভাবে দক্ষতার সঙ্গে সেনাবিমান তেজাস ফাইটার জেটকে সামাল দিয়েছিলেন এবং সুরক্ষিতভাবে অবতরণ করিয়েছিলেন, সেই কাজের জন্যই তাঁকে এই শৌর্য চক্র দেওয়া হয়েছিল।

নরেন্দ্র মোদী’র টুইট :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago