Paschim Medinipur

Paschim Medinipur: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন ছুরি নিয়ে স্কুলে যুবক, মেয়েকে বাঁচাতে গিয়ে জখম বাবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সম্প্রতি পরিবারের চাপে প্রেমিক-কে প্রত্যাখ্যান করে পড়াশোনায় মন দিয়েছিল নাবালিকা। সেই রাগেই বুধবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে দশম শ্রেণীর ওই ছাত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ উঠলো যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে। ছাত্রীকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন তার বাবা। পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে, ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।

গড়বেতা থানায় অভিযোগ দায়ের করতে ছাত্রীর পরিবার:

ছুরিকাহত ওই ছাত্রীর বাবা-কে উদ্ধার করে ভর্তি করা হয়েছে গড়বেতা গ্রামীণ হাসপাতালে। সামান্য আহত হয়েছে ওই ছাত্রীও। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম গোবিন্দ বিশ্বাস। বয়স ২১। যুবকের বাড়ি গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকায় বলে জানা গেছে। অপরদিকে, ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন ওই স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও। স্কুলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।

উল্লেখ্য, বুধবার দুপুরে গড়বেতার রসকুন্ডু হাইস্কুলে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবার অভিযোগ, “আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে গেটের কাছাকাছি ছিলাম। হঠাৎ মেয়ের চিৎকার শুনে ভেতরে গিয়ে দেখি, ওই ছেলেটি আমার মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। গলায় ছুরি বসানো। অন্যান্য ছাত্র-ছাত্রীরা ছাড়ানোর চেষ্টা করেও পারেনি। আমি গিয়ে ওকে বাঁচাতে পারলেও; আমার হাতে, মাথায়, গলায় ছুরির কোপ বসিয়ে দেয় ওই যুবক। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।” পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অন্যদিকে, মেয়েটি পূর্বের সম্পর্ক স্বীকার করে নিয়েও জানায়, এখন সে পড়াশোনা করতে চায়। কিন্তু, যুবক তাকে বারবার উত্যক্ত করে চলেছে। স্থানীয়রা জানান, বছরখানেক আগে ওই কিশোরী-কে নিয়ে যুবক সপ্তাহখানেকের জন্য উধাও হয়ে গিয়েছিল! পরে পুলিশ উদ্ধার করে তাকে হোমে পাঠিয়েছিল। হোম থেকে ফিরে ছাত্রী পড়াশোনায় মন দিয়েছে। এদিকে, ওই ছাত্রী পুরানো সম্পর্কে ফিরে যেতে না চাইলেও, যুবক বারবার তাকে বিরক্ত করছে বলে অভিযোগ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago