Categories: Paschim Medinipur

Midnapore: শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল পশ্চিম মেদিনীপুরের যুবক! মৃত্যু কাকাতুয়ারও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: কলকাতা থেকে কিনে এনেছিলেন শখের কাকাতুয়া। সেই কাকাতুয়াকে বাঁচাতে গিয়েই পুকুরের জলে তলিয়ে গেলেন যুবক! বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া গ্ৰামের রুইদাস পাড়া এলাকায়। জানা যায়, বছর ৩৮-র শ্রীরাম রুইদাসের বাড়ি চন্দ্রকোনা থানার জাড়া এলাকায়। সামান্য চাষবাস এবং দিনমজুরির কাজ করতেন শ্রীরাম। বাড়িতে স্ত্রী ও তিন মেয়ে আছে। অভাবের সংসার হলেও, পাখি পোষার শখ ছিল তাঁর। কলকাতা থেকে কিনে এনেছিলেন দু’টি কাকাতুয়া। দিনরাত সেগুলি নিয়েই সময় কাটাতেন শ্রীরাম।

শোকের ছায়া এলাকায়:

বিজ্ঞাপন (Advertisement):

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দু’টিকে স্নান করাতে নিয়ে এলে, খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া। তারপর ওই কাকাতুয়াটি পুকুরে ঝাঁপ দিয়ে দেয়। শখের পাখিকে বাঁচাতে পরনের পোশাক পুকুর পাড়ে খুলে রেখে শ্রীরামও ঝাঁপ দেন দীঘির ন্যায় মস্ত পুকুরে। কাকাতুয়ার পেছন পেছন সাঁতরে পুকুরের এক পাড় থেকে প্রায় অন্য পাড়ে পৌঁছে শ্রীরাম দেখেন কাকাতুয়াটি মারা গিয়েছে। এরপর, পাখিটিকে জল থেকে আর না তুলে, পুকুরের পাড়ের দিকে এগিয়ে যান শ্রীরাম! কিন্তু, একদিকে কাকাতুয়ার শোক, অন্যদিকে দীর্ঘক্ষণ সাঁতারের ফলে তাঁর দম শেষ হয়ে আসে। হঠাৎই প্রতিবেশীরা দেখেন, জলের মধ্যে হাবুডুবু খাচ্ছেন শ্রীরাম। এরপরই জলে তলিয়ে যান বছর ৩৮-র শ্রীরাম রুইদাস। তাঁকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। কিন্তু, বিশাল পুকুরে তলিয়ে যাওয়ায়, আর খুঁজে পাওয়া যায়নি তাঁকে। শেষমেশ খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসন ও ডুবুরিদের। বিকেল নাগাদ পুকুরে নামানো হয় NDRF-র একটি টিম। সন্ধ্যা নাগাদ শ্রীরামের দেহ উদ্ধার হয়। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম! শোকস্তব্ধ পরিবার!

ডুবুরি নামিয়ে করা হয় উদ্ধার:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago