Paschim Medinipur

Paschim Medinipur: জলের ট্যাংকে বিষ মিশিয়ে এক মহিলাকে খুনের চেষ্টা! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় তদন্ত শুরু পুলিশের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: জলের ট্যাংকে বিষ মিশিয়ে এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হালদারবেড় গ্রামে। জানা যায়, মাঝবয়সী ওই মহিলা গত ৫ দিন ধরে বাড়িতে ছিলেন না। বাড়িটি তালা লাগানো অবস্থায় ছিল। আর, সেই সময়ই এই কাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ!

ঘটনাস্থলে পুলিশ:

ওই মহিলার নাম সুপর্ণা বেরা। সুপর্ণা দেবীর এক ছেলে ও এক মেয়ে। ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। সুপর্ণা দেবীর স্বামী গত ২০১৮ সালে মারা যান। বাড়িতে ওই মহিলা একাই থাকেন। গত ২৪ সেপ্টেম্বর তিনি মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফিরেছিলেন। বাড়িতে ফিরে বাথরুমে স্নান করতে গিয়ে বুঝতে পারেন জলে কিছু একটা গন্ধ! দেখেন জলের বালতিতে ফেনা হচ্ছে। সন্দেহ হলে তিনি ছাদের উপর গিয়ে জলের ট্যাংকে উগ্র একটা (বিষের) গন্ধ অনুভব করেন। এরপরই, ঘটনার কথা জানা-জানি হলে চাঞ্চল্য ছড়ায়। সুপর্ণা দেবী সমস্ত ঘটনার কথা জানিয়ে পুলিশে খবর দেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। জলের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। শুক্রবার ঠিক এমনটাই জানা গেছে। এলাকাবাসীদের অনেকেরই বক্তব্য, একাকী ওই মহিলার সম্পত্তি দখল করতে এমনটা করা হতে পারে!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago