Midnapore

Midnapore: ‘বাড়ি ফিরতে চাই’! জেলা প্রশাসনের ‘মনের কথা’-য় চিঠি লিখল মেদিনীপুরের হোমের এক রোহিঙ্গা কিশোরী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: “বাড়ি ফিরতে চাই। বাড়ির লোকেদের দেখতে খুব ইচ্ছে করছে।” জেলা শহর মেদিনীপুরের রাঙ্গামাটিতে অবস্থিত ‘বিদ্যাসাগর বালিকা ভবন’ নামক সরকারি হোমে গত ১০ বছরের বেশি সময় ধরে বসবাসকারী রোহিঙ্গা কিশোরী ঠিক এ কথাই লিখেছে নিজের চিঠিতে। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুরের ওই বিদ্যাসাগর বালিকা ভবনে রাখা হয়েছে ‘মনের কথা’ নামাঙ্কিত চিঠির বাক্স। সেই বাক্সে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত ১৬টি চিঠি জমা পড়েছে। তার মধ্যেই অন্যতম বছর ২০’র এই রোহিঙ্গা কিশোরীর চিঠি। বছর দশেক আগে ওই কিশোরীকে খড়্গপুর স্টেশন থেকে উদ্ধার করেছিল রেল পুলিশ। আদালতের নির্দেশে তার ঠাঁই হয়েছিল মেদিনীপুর শহরের সরকারি হোমে (বিদ্যাসাগর বালিকা ভবনে)। মায়ানমারের বাসিন্দা ওই কিশোরীর পরিবার থাকে বাংলাদেশে। সেখানেই ফিরতে চেয়েছে সে।

ওই কিশোরীর চিঠির কথা জানাচ্ছেন জেলাশাসক:

প্রসঙ্গত উল্লেখ্য, এই সরকারি হোমে শিশু ও নাবালিকাদের উদ্ধার করে রাখা হয় প্রশাসন বা আদালতের নির্দেশে। বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে অনেকেই নিজেদের মতো করে বাঁচতে চায়। বয়ঃসন্ধি পেরিয়ে যাওয়া কিশোরীদের চাহিদা-ভাবনাচিন্তাও বদলে যায়। কেউ কেউ তাই কর্তৃপক্ষকে না জানিয়ে হোম থেকে নানা উপায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। গত দু-এক বছরেও এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই সমস্ত কারণেই নারী ও শিশু কল্যাণ দপ্তরের পরামর্শে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে এই আবাসিক বালিকাদের জন্য হোমে রাখা হয়েছে ‘মনের কথা’ নামক চিঠির বাক্স। নাবালিকা ও কিশোরীদের মনের কথা জানতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ে ওই চিঠির বাক্সের (‘মনের কথা’) কথা জানান তিনি। একইসঙ্গে, ১৬টি চিঠির মধ্যে ওই রোহিঙ্গা কিশোরের চিঠির কথা তুলে ধরেন জেলাশাসক। তিনি এও জানান, “মেয়েটি দীর্ঘদিন হোমে রয়েছে। আমি দু’-তিনবার ওই হোমে গিয়েছি। আবাসিকদের সঙ্গে কথা বলেছি। তখন ওর সঙ্গেও কথা হয়েছে। মেয়েটি পরিবারের কাছে ফিরতে চায়। এর আগে মহিলা কমিশন থেকে একটা দল এসেছিল হোমে। কমিশনও বিষয়টি দেখছে।’’ তাঁর সংযোজন, ‘‘আইনি কিছু বাধা রয়েছে। এ নিয়ে কোর্টের নির্দেশ মানতে হবে। ওর সম্বন্ধে আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরকে সব জানিয়েছি। সদুত্তর পাওয়া গেলে ওকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago