Paschim Medinipur

Medinipur: পশ্চিম মেদিনীপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ! পুলিশি অভিযানে গ্রেফতার ম্যানেজার, আটক ৪ মহিলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: সুবিশাল রিসর্ট বা লজ কাম রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১নং ব্লকের গোপালী এলাকায় ‘ডন’ নামক ওই রেস্টুরেন্টে অভিযান চালায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ওই হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে ৪ জন মহিলাকে আটক বা উদ্ধার করা হয়েছে হোটেল থেকে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওই হোটেলের মালিক বিমল দাস (টিঙ্কু)। তিনি খড়্গপুর ১নং ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রধান এবং বিজেপি-র স্থানীয় নেতা। ঘটনার পরই তিনি পলাতক বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তাঁর খোঁজে চলছে তল্লাশি। যদিও, বিমল দাসের দাবি, ওই হোটেলটি ২০২২ সালেই তিনি লিখিত চুক্তির মাধ্যমে একজনকে লিজে দিয়েছিলেন। অন্যদিকে, বিমল দাসের গ্রেফতারি এবং পঞ্চায়েতের প্রধানের পদ থেকে অপসারণের দাবি তুলেছে তৃণমূল। ইতিমধ্যে, পুলিশের তরফে ওই হোটেলটি সিল করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ডন রেস্টুরেন্ট:

Advertisement (বিজ্ঞাপন):
বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গেছে, Immoral Traffficking Prevention Act এর ২, ৩, ৪ ধারায় এবং BNS (ভারতীয় ন্যায় সংহিতা)-র ১৪৩ ধারায় FIR রুজু হচ্ছে বিমল দাস সহ একাধিক ব্যাক্তির নামে। উল্লেখ্য যে, বিশাল ওই রিসর্টে বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ পেয়েই অভিযান চালানো হয় এবং হাতেনাতে ধরা হয়। যদিও, মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের আগে এই ঘটনা ঘিরে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি।

রাতে চালানো হয় অভিযান:

বিজ্ঞাপন (Advertisement):
বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago