Midnapore

Midnapore: মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর র‌্যালি বাতিল করল কমিশন! আসছেন বিরোধী দলনেতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৭ নভেম্বর:মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে আজ, বৃহস্পতিবার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি র‌্যালি বা শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেদিনীপুর শহরে। বুধবার সন্ধ্যাতেই বিজেপির সেই কর্মসূচি বাতিল করেছেন রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায়। মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার আপত্তিতেই এই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। অশান্তির আশঙ্কা করেই পুলিশ অনুমতি দেয়নি বলেও পুলিশ সূত্রে খবর। যদিও, আজ দুপুরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুর শহরে পৌঁছবেন বলে জানা গেছে। বিকেল ৩টা নাগাদ দলের জেলা কার্যালয়ে (সিপাইবাজারে) সাংবাদিক বৈঠক করার কথা তাঁর।

বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থীর প্রচার:

Advertisement (বিজ্ঞাপন):
বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ১৭নং ওয়ার্ডের নতুনবাজার সহ বিভিন্ন এলাকায় প্রাতঃকালীন প্রচার শেষে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী তথা বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় (বান্টি)। তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়েই পুলিশকে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর র‌্যালি বাতিল করেছে বলে জানিয়েছেন শুভজিৎ। যদিও, আজ মেদিনীপুর শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। বৃহৎ আকারে র‌্যালি অনুষ্ঠিত না হলেও, শুভজিৎ রায়ের সমর্থনে তিনি ছোট ছোট বেশ কয়েকটি সভা কিংবা বাড়ি বাড়ি প্রচার করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। তবে, তার আগে বিকেল ৩টা নাগাদ দলের জেলা কার্যালয়ে (সিপাইবাজারে) সাংবাদিক বৈঠক করার কথা তাঁর। এ নিয়ে শাসকদলের তরফে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন, “এটা সম্পূর্ণভবে পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশনের বিষয়। আমরা সত্যিই কিছু জানি না! এ নিয়ে কিছু বলার নেই। তবে, মেদিনীপুর শহর বা এই বিধানসভায় যে বিজেপি-র অস্তিত্ব বলে কিছু নেই; তা আপনারাও আশা করি এ ক’দিনে বুঝে গিয়েছেন।” (ফিচার ইমেজে- ফাইল ছবি।)

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago