Paschim Medinipur

Pearl Farming: সরকারি উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে শুরু হল মুক্তো চাষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: এবার পশ্চিম মেদিনীপুরে সরকারি উদ্যোগে শুরু হল মুক্তো চাষ (Pearl Farming)। জেলার দাসপুর-২ ব্লকের জয়রামচকে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে শুরু হল, মিষ্টি জলে মুক্তো চাষ। শনিবার এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক আয়েশা রানী এ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ব্যানার্জী ও অনান্য আধিকারিকরা। উল্লেখ্য যে, মানুষের বিকল্প আয়ের উৎস সন্ধানে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে এর আগে মাছ চাষ, আন্তঃফসল চাষ ইত্যাদির পাশাপাশি মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপস্থিত জেলাশাসক আয়েশা রানী এ:

যে সমস্ত পুকুরে মাছ চাষ হচ্ছে, তার মধ্যেই মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। মিষ্টি জলে মুক্তো চাষের বিষয়ে প্রাথমিকভাবে ১২ জনকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাত দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। জানা গেছে, প্রথমবার মুক্তো উৎপাদন করতে ৮ থেকে ১০ মাস সময় লাগবে। উৎপাদন শুরু হওয়ার পর থেকে মাথা পিছু মাসিক আয় দাঁড়াবে ৪৫০০ থেকে ৬০০০ টাকা। আত্মা প্রকল্পের অধীনে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে, বিকল্প আয়ের সুযোগ পেয়ে খুশি জয়রামচক মৃত্তিকা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা এবং স্থানীয় মানুষজন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago