Paschim Medinipur

Midnapore: ওভারটেকের চেষ্টাই কাল হল; পিড়াকাটাতে রাজ্য সড়কের উপর ট্রাকের চাকায় পি*ষ্ট খড়্গপুরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন দামাকাটা এলাকায়! ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহী যুবকের। বুধবার দুপুর দু’টো নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর দামাকাটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাইক আরোহীর নাম সৌমেন পাল। বাড়ি খড়্গপুর গ্রামীণের গোপালী (সালুয়া সংলগ্ন) এলাকায়।

এই এলাকাতেই ঘটে দুর্ঘটনা:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ২টো নাগাদ ভাদুতলা থেকে নিজের বাইকে করে পিড়াকাটার দিকে যাওয়ার পথে, দামাকাটা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর পড়ে যান সৌমেন পাল নামে ওই যুবক। চলন্ত লরি বা ট্রাকটি তাঁকে পিষ্ট করে দেয়। মাথায় হেলমেট থাকলেও, দুর্ঘটনার তীব্রতায় তা খুলে পড়ে যায় আগেই! এরপরই, স্থানীয়রা দৌড়ে আসেন। সেই সুযোগে ট্রাক দাঁড় করিয়ে রেখে, চালক ও খালাসী মাঠের মাঝখান দিয়ে দৌড়ে পালিয়ে যায়। দ্রুত শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টেরর পুলিশ কর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটিকে আটক করে নিয়ে যান। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এদিকে এলাকাবাসীরা রাস্তা মেরামতের দাবিতে কিছুক্ষণ বিক্ষোভ দেখান। যদিও, পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, “মৌপালের পর থেকে পিড়াকাটা অবধি মাত্র ৭-৮ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই শোচনীয়। দুর্গাপুজোর সময়ও দুর্ঘটনা ঘটেছে এই এলাকায়। রাজ্য সড়কের এই অংশটুকু যাতে অবিলম্বে সংস্কারের উদ্যাগ নেয় প্রশাসন, সেই দাবি রাখছি।”

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

12 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago