Cyclone

Cyclone Dana: সমুদ্র উপকূলে শুরু ‘দানা’-র দাপট! ল্যান্ডফল হতে পারে ধামড়া ও ভিতরকণিকার মাঝে, লাল সতর্কতা মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৪ অক্টোবর: শক্তি বাড়াল ঘূর্ণিঝড় ‘দানা’ (Dana)। মধ্যরাত থেকেই ‘দানা’র দাপট শুরু হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে। গত ৬-৭ ঘণ্টায় উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে ‘দানা’। মৌসম ভবন সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার এবং ওড়িশার ধামড়া থেকে মাত্র ৩১০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। অপরদিকে, ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমে উত্তর-পশ্চিম দিকে সরছে ‘দানা’। ঘূর্ণিঝড়টির মতিগতি থেকে আবহবিদদের অনুমান, আজ, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামাড়া’র মাঝে এই ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হতে পারে!

উপকূলে ঝড়ো হাওয়া:

স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও ১২০ কিলোমিটারও হতে পারে। ইতিমধ্যেই, ‘দানা’র দাপটে বাংলা ও ওড়িশা উপকূলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। মধ্যরাত থেকেই ঝড়ো হাওয়ার সাথে ধামড়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ধামড়া মৎস্যবন্দর থেকে ইতিমধ্যেই কর্মীদের সরানো হয়েছে অন্যত্র। ব্যাপক ক্ষতির সম্ভাবনা ধামড়া মৎস্যবন্দর সহ সংলগ্ন এলাকায়! দীঘার সমস্ত হোটেলও খালি করা হয়েছে ইতিমধ্যে। চলছে মাইকিং। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে) আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মোহনপুরে ঘূর্ণিঝড় মোকাবিলায় চলম তৎপরতা শুরু হয়েছে। পৌঁছেছে NDRF ও SDRF দলও। জেলাজুড়ে প্রায় ১৫-২০ হাজার মানুষকে ত্রাণ শিবিরে এনে রাখা হয়েছে। খাবার, পানীয় জল সহ সমস্ত কিছুরই সুবন্দোবস্ত করা হয়েছে। প্রায় ৫০০ জন আসন্নপ্রসবা মহিলাকেও নিকটবর্তী হাসপাতাল কিংবা মাদার হাটে এনে রাখা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে।

মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হচ্ছে:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago