Paschim Medinipur

Medinipur: জয়েন্ট BDO-র নাম করে টা*কার বিনিময়ে চাকরির টো*প যুবক-যুবতীদের! পশ্চিম মেদিনীপুরের ঘটনার পরই ‘সতর্কবার্তা’

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: জয়েন্ট বিডিও-র নাম করে দিনে দুপুরে প্রতারণার চেষ্টা! একাধিক যুবক-যুবতীদের ফোন করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। জানা যায়, ডেবরার জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাসের নাম করে এলাকার একাধিক যুবক-যুবতীদের কাছে ফোন যায় ৷ দাবি করা হয়, BLO (Booth Level Officer)-র কাজ দেওয়া হবে৷ তবে, সেজন্য ইউপিআই আইডি (UPI ID)-র মাধ্যমে ৩ হাজার টাকা পাঠাতে হবে। এভাবে জয়েন্ট বিডিও-র নামে ফোন পেয়ে ইতিমধ্যেই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন কয়েকজন যুবক-যুবতী।

জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস (ফাইল ছবি):

বিজ্ঞাপন (Advertisement):

এই ঘটনার কথা শুনে হতবাক হয়ে যান খোদ জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস৷ এরপরই তিনি ডেবরা থানার দ্বারস্থ হন। সেই সঙ্গে প্রতারিতদের টাকা উদ্ধার করার উদ্যোগ নেন। একজনের টাকা উদ্ধারও করা হয়। জয়েন্ট বিডিও অডিও বার্তায় সাফ জানিয়েছেন, “এর আগে খড়্গপুর ২নং ব্লকের জয়েন্ট বিডিও-র নাম করে এই কাজ করা হচ্ছিল; এবার আমার নাম করে বিভিন্ন যুবক-যুবতীদের ফোন করে কাজ দেওয়ার কথা বলা হয়। কাজের জন্য ইউপিআই আইডি-র মাধ্যমে টাকা পাঠানোর কথাও বলা হয়। বিষয়টি আমি জানার সাথে সাথেই প্রতারিত এক যুবতীর টাকা ফেরতের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমি ডেবরা থানা এবং জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। কারণ, আমি বা বিডিও সাহেব কেউই তাঁদের ফোন করিনি৷ এই টাকার বিনিময়ে এই ধরনের কোনও কাজের খবরও নেই। ফোনটা সম্পূর্ণ ভুয়ো৷” পাশাপাশি, তিনি অনুরোধ করেন যেকোন অচেনা নম্বর থেকে ফোন এলে তা যাচাই করে নেওয়ার জন্য। ফোনে কোনও তথ্য শেয়ার না করারও আবেদন জানিয়েছেন তিনি৷ এভাবে খোদ জয়েন্ট বিডিও-র নামে এলাকার যুবক-যুবতীদের কাছে ফোন আসায় চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা জুড়ে।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago