পুরস্কৃত ৫টি গ্রাম পঞ্চায়েত:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: স্বচ্ছ ভারত মিশনে ভালো কাজ করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ২১১-টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তরফে। যে পঞ্চায়েতগুলি এদিন পুরস্কৃত হয়, সেগুলি হল- ডেবরার ষাঁড়পুর লোয়াদা, গড়বেতার রসকুন্ডু, চন্দ্রকোনা ১নং ব্লকের লক্ষ্মীপুর, চন্দ্রকোনা ২নং ব্লকের ভগবন্তপুর এবং কেশপুরের গোলাড় গ্রাম পঞ্চায়েত।
বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি-র কার্যালয়ে ৫-টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়। সভাধিপতি প্রতিভা রানি মাইতি বলেন, “পশ্চিম মেদিনীপুরে ২১১টি গ্রাম পঞ্চায়েত আছে। অনেকেই ভাল কাজ করেছে। তাদের মধ্য থেকে এই ৫টি খুবই ভাল কাজ করেছে। তাই, ওই সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের এদিন সংবর্ধিত করা হলো। গ্রাম পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করতেই এই বিশেষ সম্মানের আয়োজন।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…