IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের বিভিন্ন বিভাগে চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শুরু হল আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)-এর বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে, অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয় পড়ানোর ক্ষেত্রে সেই বিষয়ে সম্যক জ্ঞান এবং কর্মক্ষেত্রে তার ব্যবহার নিয়ে সচেতনতা থাকলে, প্রতিষ্ঠানের পড়ুয়াদের তা নানা ভাবে সাহায্য করবে- এই ভাবনা থেকেই বিভিন্ন ক্ষেত্রের পেশাদার বিশেষজ্ঞদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সে ক্ষেত্রে শিক্ষকতার পদটির নামকরণ করা হয় ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ হিসেবে।

বিজ্ঞাপন:

এবার সেই ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ পদেই আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) প্রার্থী নিয়োগ করবে। নিয়োগ হবে প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্র্যাকটিস পদে। প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োসায়েন্সেস, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সায়েন্সেস, ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ল এবং স্কুল অফ ম্যানেজমেন্টের একাধিক বিভাগে এই পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। শূন্যপদের বিষয়ে অবশ্য বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তিনটি পদেই আবেদনের জন্য প্রার্থীদের অনূর্ধ্ব ৬০ বছর বয়সী হতে হবে। চুক্তির ভিত্তিতে পদগুলিতে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্র্যাকটিস পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে যথাক্রমে ১,৯০,০০০-২,১০,০০০ টাকা, ১,৫০,০০০-১,৮০,০০০ টাকা এবং ১,২০,০০০-১,৪০,০০০ টাকা। এছাড়াও কন্টিজেন্সি বাবদ বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে।

প্রতিটি পদেই আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাদারি অভিজ্ঞতা। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) গিয়ে সমস্ত নথি সহ পদগুলিতে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৫ অক্টোবর। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্যের জন্যেও আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।

IIT Kharagpur:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago