Paschim Medinipur

বাঁকুড়ার ব্যক্তিকে দিয়েই পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটিতে শুরু হল ENT অপারেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকায় অবস্থিত শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে (Salboni Super Speciality Hospital) শুরু হল ইএনটি অপারেশন (ENT Surgery) বা নাক-কান-গলা’র অস্ত্রোপচার। বুধবার বাঁকুড়ার এক ব্যক্তিকে দিয়েই হাসপাতালে পুনরায় এই অপারেশন শুরু হল। প্রসঙ্গত উল্লেখ্য, জিন্দালদের হাত থেকে এই হাসপাতাল পুনরায় রাজ্য সরকারের দায়িত্বে আসার পর, দীর্ঘ প্রায় দেড় বছর তা কোভিড পরিষেবায় নিয়োজিত ছিল। গত আগস্ট মাস থেকে পুনরায় তা সুপার স্পেশালিটি হিসেবে পথচলা শুরু করেছে। ধাপে ধাপে বিভিন্ন অস্ত্রোপচার বা অপারেশনও হচ্ছে।‌ ইতিমধ্যে, লাইগেশন (বন্ধ্যাকরণ), সি-সেকশন (সিজার), চক্ষু অপারেশন প্রভৃতি শুরু হয়েছে। বুধবার হল ইএনটি অপারেশনও। আগামীদিনে, এই হাসপাতালে বিভিন্ন জটিল অস্ত্রোপচারও করা হবে বলে জানিয়েছে হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস।

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল (ফাইল ফটো) :

প্রসঙ্গত, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের একমাত্র ইএনটি বিশেষজ্ঞ ডাঃ সৌমেন্দু পাত্র বৃহস্পতিবার এই অস্ত্রপচার করলেন। সঙ্গে ছিলেন, হাসপাতালের জেনারেল সার্জেন ডাঃ শিশির সাগেন মুর্মু। বাঁকুড়া জেলার ফুলকুসমা’র ৪৪ বছর বয়সী কাজল গুইন গলায় ক্ষুদ্রাতিক্ষুদ্র টিউমার (Cervical Lymph Nodes) নিয়ে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে তা অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসক ডাঃ পাত্র। তিনি জানিয়েছেন, “এটি তুলনামূলক মাইনর অপারেশন। ভালো মাইক্রোস্কোপ থাকলে ভবিষ্যতে আরও বড় ইএনটি অপারেশন সম্ভব।” এদিকে, হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন, “এই হাসপাতালে আমরা প্রত্যন্ত জঙ্গলমহলের বাসিন্দাদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর। তবে, দুঃশ্চিন্তায় আছি, চক্ষু বিভাগ ও অর্থোপেডিক বিভাগ নিয়ে। চক্ষু বিভাগের একমাত্র চিকিৎসক ডাঃ অভিক কুমার দে’র পদোন্নতি হয়েছে বলে খবর পেয়েছি। সম্ভবত তিনি অন্যত্র চলে যাবেন। অন্যদিকে, এই সুপার স্পেশালিটিতে এখনও কোনো অর্থোপেডিক্স নেই। ফলে, এলাকার বাসিন্দাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজের উপরই নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে, ইএনটি’র মেজর অপারেশনের জন্য প্রয়োজন আরো উন্নত মানের মাইক্রোস্কোপ। এই সমস্ত বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আমরা জেলা স্বাস্থ্য ভবনকে জানিয়েছি।” খোঁজ নিয়ে জানা গেছে, এই সুপার স্পেশালিটি হাসপাতালে একটি USG মেশিনেরও জরুরি প্রয়োজন। এই সমস্ত বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “আমরা এই বিষয়গুলি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি।” জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রও জানিয়েছেন, “শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল খুব ভালো কাজ করছে। আমি অবশ্যই তাদের এই দরকারি বিষয়গুলি যথোপযুক্ত জায়গায় তুলে ধরার চেষ্টা করব।”

শালবনী সুপার স্পেশালিটিতে শুরু হল ENT অপারেশন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago