Recent

খালের জলে ভেসে উঠলো ছোটো বড় অসংখ্য মরা মাছ! পশ্চিম মেদিনীপুরের গ্রামে সাত সকালেই চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: ঘুম থেকে উঠে মাঠে যাওয়ার পথে খালের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ রাজারাম, স্বপন, দিবাকরদের! জলে ভাসছে বড়বড় মরা মাছ। ছোট মাছ থেকে শুরু করে সাপ-ব্যাঙও ভাসছে। বৃহস্পতিবার সকালে এমনটাই ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর এলাকায়! খালের জলে ভেসে উঠছে মরা মাছ। তাতে কি! ‘মৎস্য ধরিব খাইব সুখে’ বলে সেই মরা মাছ ধরতেই উৎসাহের অন্ত নেই স্থানীয় বাসিন্দাদের। সকাল থেকেই চলল মাছ ধরা। তবে, কপালে দুঃশ্চিন্তার রেখাও দেখা দিল গ্রামবাসীদের মধ্যে। হঠাৎ কেন এত মাছ মরে গেল? তাঁদের অনুমান, আশেপাশের কলকারখানার দূষিত জল থেকেই এত মাছ মরে গেছে!

বড় বড় মাছ মৃত অবস্থায় ভেসে উঠল :

খড়্গপুর দু’নম্বর ব্লকের জকপুর এলাকায় আজ সকালে এই খবর চাউর হতেই, আশেপাশের গ্রাম থেকেও লোকেরা ভিড় জমান! ঈষৎ আতঙ্ক আর প্রবল উৎসাহ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। জাল নিয়ে মাছ ধরতে শুরু করেন এলাকার অনেকেই। তিন-চার কেজি থেকে শুরু করে তিন-চারশো গ্রামের মাছ উঠলো। তবে, বড় বড় বেশ কয়েকটি সাপকেও পাওয়া গেল মৃত অবস্থায়! কেন এমন হল? রাজারাম মুদি নামে এক গ্রামবাসী বললেন, “আজ সকালে আমরা দেখি ছোট থেকে বড় মরা মাছ খালের জলে ভেসে উঠেছে। তার সাথে সাথে সাপ মরে গিয়ে এই খালের জলে ভেসে উঠেছে। স্থানীয় কিছু কারখানার দূষিত জল এই খালের দিয়ে যায়। তাই খালের জল দূষিত হওয়ার কারণে মাছ মরে ভেসে উঠছে।” যদিও, এলাকার মানুষ লোভ সামলাতে না পেরে সেই মরা মাছ-ই ধরে নিয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, এলাকাবাসীকে এই মাছ না খাওয়ার জন্য সচেতন করা হয়েছে। তবে, দারিদ্র্য ও আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা তাতে বিশেষ গুরুত্ব দেননি। যদিও ক্ষোভ প্রকাশ করে কয়েকজন জানালেন, “কলকারখানার দূষিত জলের জন্য আমাদের চাষবাসের ক্ষতি হচ্ছে, ধানজমি নষ্ট হয়ে যাচ্ছে, আর পুকুর-খালের মাছও মারা যাচ্ছে!”

মাছ ধরতে ব্যস্ত গ্রামবাসীরা :

খালের জলে মরা মাছ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago