Political Violence

ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কেশপুর! নতুনদের হামলায় আহত পুরানো তৃণমূল কর্মী, ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর! আদি ও নব্য দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তি। তার নাম শেখ নাসির বলে জানা গেছে। নাসির তৃণমূলের পুরানো কর্মী বলে জানা গেছে। কেশপুর গ্রামীণ হাসপাতাল থেকে তাকে রাত্রি সাড়ে ৯ টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই কেশপুর ব্লকের আনন্দপুর থানা সংলগ্ন চালাকির মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত নাসির আলি :

অভিযোগ, বর্তমান ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠীর নির্দেশে বিভিন্ন দল থেকে আসা নবাগত তৃণমূল কর্মীরা আদি তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে! এদিনও সন্ধ্যায় তাঁর নির্দেশে আনন্দপুর ৯ নং অঞ্চল সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতেই আহত হয়েছে ১৬০ নং বুথের সভাপতি নাসির আলি নামে বছর ৫০ এর ওই তৃণমূল কর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ৫ দিন আগে, গত ২৩ অক্টোবর তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হন দুই কর্মী! তাদেরকেও ভর্তি করতে হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কেশপুর ব্লকের আনন্দপুর থানার জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছিল। যদিও দুটি ঘটনাতেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূল সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী।
***পড়ুন: কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! আহত দুই কর্মী ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago