Nature and Environment

চোরা শিকারীদের হাত থেকে “ক্যামেলিয়ন” উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন মেদিনীপুরের ৩ যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: জঙ্গলের চোরা শিকারীদের হাত থেকে ইন্ডিয়ান ক্যামেলিয়ন বা রঙিন প্রজাতির ভারতীয় গিরগিটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন মেদিনীপুরের তিন যুবক। সোমবার মেদিনীপুর বনবিভাগের শালডাঙ্গার জঙ্গল থেকে এই ইন্ডিয়ান ক্যামেলিয়ন উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা “দিশারী ফাউন্ডেশন” এর সদস্য সৌরভ সাউ এই ক্যামেলিয়ন (Chameleon) বা একধরনের বিরল প্রজাতির ভারতীয় গিরগিটি শিকারিদের হাত থেকে উদ্ধার করে। তার সঙ্গে ছিলো অন্য দুই সদস্য শেখ ইসমাইল ও অঞ্জন ঘোষ। তারপর সেটিকে কিভাবে বনদপ্তরের হাতে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে তারা যোগাযোগ করে পরিবেশ প্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়ের সাথে। তাঁর সাহায্যে মেদিনীপুর বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে ওই ক্যামেলিয়নটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় মেদিনীপুর রেঞ্জের আধিকারিক জুঁই চক্রবর্তী’র হাতে তুলে দেওয়া হয়।

ইন্ডিয়ান ক্যামেলিয়ন :

মেদিনীপুর বনবিভাগের এডিএফও (ADFO) বিজয় চক্রবর্তী সহ বন্দপ্তরের আধিকারিকরা যুবকদের এই মানসিকতায় খুশি হন। এডিএফও বিজয় চক্রবর্তী জানান, “এগুলি খুবই মূল্যবান। এদের ধরা আইনত অপরাধ। প্রাকৃতিক ভাবে এদেরকে বাঁচতে দিতে হবে।কোনো কারণে এগুলোর শিকার যাতে না হয়, সেজন্য এরকম উদ্যোমী ছেলেদের এগিয়ে আসতে হবে।” পরিবেশ প্রেমী শিক্ষক মণি বাবু বলেন, “এগুলোকে প্রাকৃতিক ভাবে যাতে বাঁচানো যায় তারজন্য বনদপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করি। ওনাদের আন্তরিকতায় আজকে ইসমাইল, অঞ্জন এবং সৌরভ’কে বিট অফিসে পাঠিয়ে সংরক্ষণের ব্যবস্থা করি।” মেদিনীপুরের রেঞ্জ অফিসার জুঁই চক্রবর্তী বলেন, “এরকম স্পিসিসকে আমরা আজকে সংরক্ষণ করলাম, আগামী কাল বা পরশু জঙ্গলে এটিকে ফিরিয়ে দেওয়া হবে।” “এভাবেই বাস্তুতন্ত্রের ভারসাম্য টিকে থাকুক” বললেন ভাদুতলার রেঞ্জ অফিসার পাপন মোহান্ত। অপরদিকে, বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব জানিয়েছেন, “বাস্তুতন্ত্রের ভারসাম্যের জন্য এই ক্যামেলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকাল এদের প্রজনন ঋতু। তাই, এই সময় এদের বেশি দেখা যায়। সেই সুযোগে চোরা শিকারীরা এদের ধরে পাচার করে দেয়। ওদের ধন্যবাদ এভাবে বন্যপ্রাণ’কে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য।”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago