Arrested

পশ্চিম মেদিনীপুরে গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় প্রাক্তন স্বামী সহ ১১ জন গ্রেপ্তার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পরকীয়ার অপরাধে এক গৃহবধূকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়েছিল! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ঘটনায় নিন্দায় উত্তাল হয়েছিলো সারা রাজ্য। রবিবারের ওই ন্যক্কারজনক ঘটনায় আগেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল ঘাটাল থানার পুলিশ। সোমবার গৃহবধূর প্রাক্তন স্বামী সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক একজনকে ৩ দিনের পুলিশ হেফাজত ও বাকীদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার কথা স্বীকার করেছেন, ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী। তিনি জানান, “গৃহবধূর প্রথম স্বামী সন্তোষ কর’কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।”

ঘাটাল মহকুমা আদালত :

এদিকে, এই ঘটনার পর থেকে এখনও আতঙ্ক কাটেনি গৃহবধূর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো মধ্যযুগীয় বর্বরতার ছবি। তবে, ঘটনায় অনুতপ্ত নয় ধৃতরা। রবিবার ঘাটালের প্রতাপপুর গ্রামে পরকীয়ার শাস্তি দিতে, গৃহবধূকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। মহিলার অপরাধ ছিলো, ১৫ বছরের বিবাহিত স্বামীকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করা! ওই মহিলার দুই সন্তান আছে বলেও জানা গেছে। রবিবারের ওই ঘটনার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘাটাল হাসপাতালে। পরে ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি নির্যাতিতা গৃহবধূ। গৃহবধূ বলেন, “ঠিক সময়ে পুলিশ না এলে ওরা আমাকে মেরেই ফেলত। প্রচন্ড মারধোর করেছে।” তিনি এও জানান, “আমার স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি হত। তাই তাকে ছেড়ে বছর দুই আগে একটি ছেলের সঙ্গে চলে গিয়েছিলাম। তাকে বিয়ে করে তার সঙ্গেই সংসার করি। দিন কয়েক আগে গ্রামে ফিরেছি। রবিবার সকালে হঠাৎ গ্রামের কিছু লোক বাড়িতে এসে, ডেকে আমাকে মারধর করতে থাকে। তাঁদের সঙ্গে আমার প্রথম পক্ষের স্বামীও ছিল। মারধরের পর জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরায়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।”

রবিবারের ঘৃণ্য ঘটনা :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago