National

মমতা-র ‘স্বাস্থ্য সাথী’র চাপে পড়ে মোদীর ‘আয়ুষ্মান ভারত’ নতুন মোড়কে, আরও সুবিধা নিয়ে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বাস্থ্যসাথী’ কার্ড ঘিরে উচ্ছ্বসিত বাংলার জনতা। এই প্রকল্প প্রশংসিত হয়েছে রাজ্য ছাড়িয়ে দেশ ও বিদেশে। এবার, সকল দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইতিমধ্যেই, দেশের স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিতে “আয়ুষ্মান ভারত” প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে সোমবার “আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ভার্চুয়াল এই অনুষ্ঠান থেকে প্রত্যেক দেশবাসীর জন্য হেলথ আইডি কার্ডেরও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে যে, এই হেলথ আইডি কার্ড আসলে একটি হেলথ অ্যাকাউন্ট। গরীব এবং মধ্যবিত্তদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে সাহায্য করবে এই কার্ড।

আয়ুষ্মান ভারত নতুন রূপে (ANI সূত্রে ) :

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, “আজ খুব গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আজ এক নয়া মোড় নিতে চলেছে। এই মিশন দেশের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক পরিবর্তন এনেছে।” পাশাপাশি তিনি আরও বলেন যে, “নাগরিকদের ডিজিটাল হেল্থ রেকর্ড থাকবে। আর এতে চিকিৎসকদের রোগ নির্ণয়ে সুবিধা হবে। চিকিৎসা নিয়ে গরিব-মধ্যবিত্তদের যাবতীয় হয়রানি দূর হয়েছে। হাসপাতালে ভরতি প্রক্রিয়াও সহজ হবে। গরিবরা সুবিধাও পাবেন। আয়ুষ্মান ভারত রোগীর সঙ্গে হাসপাতালের যে সম্পর্ক তৈরি করেছিল, প্রযুক্তির সাহায্যে এই পরিষেবা আরও গতি পাবে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago