Murder

পশ্চিম মেদিনীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী’কে নৃশংস ভাবে কুপিয়ে খুন! অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: নৃশংস বললেও কম বলা হয়! অন্তঃসত্ত্বা স্ত্রী’কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার সিংগাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্বামী-স্ত্রী’র মধ্যে কোনো বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। ঝগড়ার মাঝেই মদ্যপ স্বামী গোপী রানা ঘরের মধ্যে থাকা কুড়ুল দিয়ে স্ত্রী’কে কোপাতে থাকে! ঘটনাস্থলেই মৃত্যু হয়, স্ত্রী সোমা রানার (২৪)। এরপরই, পালাতে যায় অভিযুক্ত স্বামী গোপী রানা। কিন্তু, মদ্যপ অবস্থায় বেশিদূর এগোতে পারেনা। গ্রামের এক প্রান্তে তাকে ধরে ফেলেন গ্রামবাসীরা। গাছে বেঁধে চলে গণধোলাই! এরপরই পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

নিহত সোমা রানা :

জানা গেছে, বছর আষ্টেক আগে কেশিয়াড়ীর সিংগাই গ্রামের সোমা রানার সঙ্গে বিয়ে হয় বেলদা থানার মাতকাতপুর গ্রামের বাসিন্দা গোপী রানার। দুটি কন্যা সন্তান রয়েছে। আবারও গর্ভবতী হন সোমা। প্রায়শই শ্বশুরবাড়িতে থাকতেন গোপী। আজ দুপুরে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া চরমে পৌঁছলে, কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় গোপী। সে মদ্যপ ছিল বলে জানা গেছে। প্রতিবেশীরাও জানাচ্ছেন, প্রায়শই মদ্যপ অবস্থায় স্ত্রী’র সঙ্গে অশান্তি করতে গোপী। মৃতের মা লক্ষ্মী রানা জানাচ্ছেন, যে তার অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করেছে, তার যেন চরম শাস্তি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেশিয়াড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর ব্যবস্থার করা হয়। গ্রেফতার করা হয় গোপীকে। তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কেশিয়াড়ি থানার আইসি।

নৃশংস ঘটনা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago