Movement

“দিদি মোদী আর বেশিদিন থাকলে গরুর গাড়িতেই চড়তে হবে”, মেদিনীপুরের প্রতিবাদ মিছিল থেকে বললেন জেলা কংগ্রেস সভাপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই:”দিদি আর মোদী সরকার যদি আরও কিছুদিন থাকে, সাধারণ মানুষকে গরুর গাড়িতেই চড়তে হবে! পেট্রোল ডিজেলের গাড়িতে চড়া আর সম্ভব হবেনা”। মেদিনীপুর শহরে গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিলের পর আজ একথাই বললেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। প্রসঙ্গত, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার জেলা শহর মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। এদিন সাইকেল ও গরুর গাড়িতে চেপে মেদিনীপুর শহরের বটতলার একটি পেট্রোল পাম্পে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়, প্রাক্তন পৌরপ্রধান শম্ভুনাথ চট্টোপাধ্যায়, যুব কংগ্রেসের জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল, কিষান কংগ্রেসের শ্যামল ঘোষ, মহিলা কংগ্রেস নেত্রী মান্তু আহমেদ সহ অন্যান্য কর্মী সমর্থকরা।

পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল :

সাইকেল মিছিল যুব কংগ্রেসের :

উল্লেখ্য যে, সারা দেশের সাথে সাথে এই রাজ্য এবং জেলাতেও পেট্রোপণ্যের দাম লাগামছাড়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য কোনো সরকারই রাজস্ব কমানোর পথে হাঁটেনি (রাজ্য ১ টাকা কমিয়েছিল নির্বাচনের আগে)। তাই, ভুগতে হচ্ছে সাধারণ মানুষ’কে। তারই প্রতিবাদে গরুর গাড়ি ও সাইকেল নিয়ে মিছিল করে জেলা কংগ্রেস নেতৃত্ব। সভাপতি সমীর রায় বললেন, “আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে দাম বৃদ্ধির যে অজুহাত দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। মনমোহন সিংয়ের আমলে যখন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের বেশি ছিল, তখন পেট্রোলের দাম ছিল ৭১-৭২ টাকা। আর এখন ব্যারেল প্রতি দাম ৭৫ ডলারের আশেপাশে। পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে! তাহলেই ভাবুন।” অবিলম্বে পেট্রোল ডিজেলকে জি এস টি’র আওতায় নিয়ে আসার দাবি তোলেন তিনি।

গরুর গাড়িতে চেপে পেট্রোল পাম্পের কাছে :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago