Midnapore News

Midnapore: মেদিনীপুর গ্রামীণের ফুলপাহাড়িতে যুগলের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যার ঠিক মুখে মেদিনীপুর শহরের উপকন্ঠে ফুলপাহাড়িতে এক চিকিৎসক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নার্সিং পড়ুয়া এক তরুণী। সেখানেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন তাঁরা। ফুলপাহাড়ি ড্যামের কাছাকাছি আমড়াতলার জঙ্গল সংলগ্ন এলাকায় প্রথমে ওই চিকিৎসককে ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ঘটনার পর ‘নিখোঁজ’ হয়ে যান ওই তরুণীও। প্রায় ৬ ঘন্টা পর অর্থাৎ রাত্রি ১২টা নাগাদ তাঁকে ওই এলাকারই একটি নির্জন বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তার আগেই অবশ্য রাত্রি সাড়ে আটটা নাগাদ আক্রান্ত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনাতেই আক্রান্ত ও হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক (মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের হাউস স্টাফ)- এর লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে আমড়াতলা গ্রাম থেকে দু’জনকে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ।

ধৃত দুই যুবক :

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই যুবকের নাম হল, যথাক্রমে- সেখ কাদেম ও বিপ্লব চালক। বছর ৩০-৩৫’র দুই যবক ফুলপাহাড়ি সংলগ্ন আমড়াতলা গ্রামেরই বাসিন্দা বলে জানা গেছে। শুধু তাই নয়, এলাকায় বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান। রবিবার দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশের আবেদন মেনে ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন মেদিনীপুর আদালতের বিচারক। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago