Midnapore News

Midnapore: মেদিনীপুর শহরের অদূরে ফুলপাহাড়িতে ঘুরতে যাওয়া চিকিৎসককে মারধর করে তাঁর বান্ধবীকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক হাউস স্টাফ শুক্রবার বিকেল নাগাদ তাঁর এক বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদনীপুরের উপকন্ঠে ফুলপাহাড়ির ড্যাম (বাঁধ) সংলগ্ন আমড়াতলা এলাকায়। সন্ধ্যার মুখে হঠাৎই ওই চিকিৎসককে বেধড়ক মারধর করে, তাঁর বান্ধবীর মুখে গামছা বেঁধে, বাইকে তুলে চম্পট দেয় দুই দুষ্কৃতী! শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঘটে যাওয়া হাড় হিম করা এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে! পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নেতৃত্বে গুড়গুড়িপাল থানার পুলিশ ইতিমধ্যে নিখোঁজ ওই তরুনীর খোঁজে জেলা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে। অপরদিকে, রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় আহত ওই চিকিৎসককে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত্রি সাড়ে আটটা নাগাদ। (রাত্রি সাড়ে বারোটার আপডেট/12:30 am, 12.08.23: রাত্রি বারোটা নাগাদ ওই তরুণীকে পুলিশ উদ্ধার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।)

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ওড়না :

জোরকদমে চলছে তল্লাশি:

স্থানীয় লোকজন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই হাউস স্টাফের বক্তব্য অনুযায়ী, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের উপকন্ঠে খয়রুল্লাচক (বা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা) পেরিয়ে ফুলপাহাড়ির ড্যামের (বাঁধের) ধারে (আমড়াতলা এলাকায়) বাইকে করে ঘুরতে গিয়েছিলেন বছর ২৩-র ওই হাউস স্টাফ (মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ) এবং নার্সিং পাঠরতা তাঁর এক বান্ধবী। তাঁদের দু’জনের বাড়ি যথাক্রমে দুর্গাপুর ও কোলাঘাটে বলে জানা গেছে। এদিকে, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দুষ্কৃতীরা (২ জন) এসে যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে, তাঁর বান্ধবীকে বাইকে তুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধরে পড়ে থাকেন ওই হাউস স্টাফ যুবক। এরপর, কোনোক্রমে নিজেই পাশের একটি গ্রামে গিয়ে এলাকাবাসীদের সাহায্য নেন। ঘটনার খবর পেয়ে, গুড়গুড়িপাল থানার পুলিশ সেখানে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে, জেলা সদর হাসপাতালে (মেদিনীপুর মেডিক্যাল কলেজে) ভর্তি করেন রাত্রি আটটা-সাড়ে আটটা নাগাদ। রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত মেয়েটির খোঁজ পাওয়া যায়নি বলেই বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে, জোর-কদমে তল্লাশি শুরু করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থল থেকে, ওই তরুণীর ওড়না সহ পোশাকের কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে! (রাত্রি সাড়ে বারোটার আপডেট/12:30 am, 12.08.23: রাত্রি বারোটা নাগাদ ওই তরুণীকে ঘটনাস্থলের কাছাকাছি একটি এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। বিস্তারিত পরবর্তী খবরে…)

চিকিৎসকের বাইক:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago