Midnapore

Midnapore: গরমের বলি শহর মেদিনীপুরে! বাসের জন্য অপেক্ষা করতে করতেই সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

অর্ণব দাস, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন: বাসের অপেক্ষায় বসেছিলেন বছর তিরিশের যুবক। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের অন্যান্য যাত্রীদের মাঝে বসে থাকতে থাকতে হঠাৎই শুয়ে পড়েন। দীর্ঘক্ষণ তাঁর শুয়ে থাকা দেহ দেখে সন্দেহ হয় লোকজনের। পরে বোঝা যায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন পেশায় হোমগার্ড ওই যুবক। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা জানান, ওই যুবকের নাম সুনীল মুর্মু। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায়। পেশায় ছিলেন স্পেশাল হোমগার্ড।

মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে:

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, “আমরা জানতে পেরেছি, সুনীল মুর্মু নামে ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। স্পেশাল হোমগার্ডের কাজ করত সে। খবর পেয়ে আমরা এখানে এসেছিলাম।” ঘটনার খবর যায় কোতোয়ালী থানার পুলিশের কাছেও। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিকভাবে অনুমান, সান স্ট্রোক বা হিট স্ট্রোকে যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী সোমবার দুপুরে মেদনীপুর শহরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি (বিকেলের পর অবশ্য তাপমাত্রা নামে)। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে কোতোয়ালী থানার তরফে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago