Midnapore

Midnapore: কচিকাঁচারাই রাখি তৈরি করল মেদিনীপুর শহরের উপকন্ঠে পলাশী প্রাথমিক বিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: ডিজিটাল এই যুগে প্রতিটি বিষয়ই যেন ‘অতিরঞ্জিত’! সেখানে আছে কৃত্রিমতার ছোঁয়া। দিন দিন হারিয়ে যাচ্ছে হস্তশিল্প! সেই যুগে দাঁড়িয়েও, কচিকাঁচাদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের তাগিদে এ বারও মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাখি তৈরীর কর্মশালা। শুক্রবার টিফিনের পর পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয় কর্মশালা। বিদ্যালয়ের সহ-শিক্ষক কৌশিক কুমার লোধ জানান, “এদিন বিদ্যালয়ে উপস্থিত শতাধিক ছাত্র-ছাত্রীরা হাতে-কলমে তৈরি করেছে প্রায় এক হাজারেরও বেশি রাখি। প্রচলিত রাখির পাশাপাশি গাছ এঁকে ও স্লোগান লিখে সবুজায়নের বার্তা দেওয়া রাখিও তৈরি করেছে কচিকাঁচারা।”

প্রকৃতি প্রেমের বার্তা :

অপর সহ-শিক্ষক অসীম কুমার মন্ডলের কথায়, “এই রাখি যেমন মানব ঐক্যের বন্ধনকে মজবুত করবে, ঠিক তেমনই গাছের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে আশা রাখছি।” পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামনি বেসরা বলেন, “হাতের কাজের ক্লাসে কচিকাঁচাদের কিছু রাখি তৈরির কৌশল শিখিয়ে দিয়েছিলাম। সকলে মিলে আরও বিভিন্ন ধরনের রাখি তৈরি করেছে ওদের এই আনন্দ সহকারে কাজ দেখে খুব ভালো লাগছে।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র বলেন, “বিশ্ব উষ্ণায়ন আজ একটা বড় সমস্যা। যা থেকে মুক্তি দিতে পারে, আমাদের বন্ধু গাছ। বই থেকেও কচিকাঁচারা যেমন জেনেছে গাছ কিভাবে আমাদের উপকার করে; ঠিক তেমনই এই কর্মশালাতে তারা হাতে-কলমে তা জানল। হাতে কলমে শিক্ষা সর্বদাই দীর্ঘস্থায়ী হয়, তাই আমাদের আশা এভাবেই গাছ ও মানুষের সম্পর্ক মজবুত করবে আমাদের এই ভবিষ্যত প্রজন্ম।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago