Midnapore

Medinipur: বড় বড় দু’টি ট্রাক নিয়ে ডাকাতি করতে এসে পুলিশের জালে ৭ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র; বড় সাফল্য দাসপুর থানার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: ডাকাতি করতে এসেছিলেন অভিজাত চারচাকা গাড়িতে চেপে। সঙ্গে এনেছিলেন দু’টি বড় বড় ট্রাক! ‘টার্গেট’ ছিল সরকারি জল প্রকল্পের বিশাল বিশাল লোহার পাইপ ট্রাকে তুলে বেপাত্তা হয়ে যাওয়া। যদিও, পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সব। শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর-হুগলি সীমান্ত এলাকায় দু’টি ট্রাক, একটি প্রাইভেট কার সহ সাত দুষ্কৃতীকে পাকড়াও করে দাসপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল (শর্ট গান), দু’রাউন্ড কার্তুজ সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও ডাকাতির সরঞ্জাম।

উদ্ধার আগ্নেয়াস্ত্র:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা যায়, দাসপুর থানার চাঁইপাট এলাকায় স্কুল মাঠের পাশে জল প্রকল্পের সরকারি পাইপ মজুত করা আছে। আর, সেই পাইপই ডাকাতি করতে আসে দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে দাসপুর থানার কাছে খবর আসে, দু’টি ট্রাক ও একটি ছোট গাড়ি নিয়ে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। খবর পৌঁছনো মাত্রই এসডিপিও দুর্লভ সরকার এবং দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরপর, ওই যুবকদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতেই ‘রহস্যফাঁস’ হয়! গ্রেপ্তার করা হয় ৭ দুষ্কৃতীকে। আটক করা হয় একটি প্রাইভেট কার ও দু’টি মালবাহী ট্রাক। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র। এই অভিযান শেষ করতে শনিবার ভোর হয়ে যায়। শনিবার সাত জনকেই আদালতে পেশ করা হয়। শনিবার সন্ধ্যায় দাসপুর থানা সূত্রে জানা গেছে, বিচারক তিন জনের পুলিশ হেফাজত এবং চার জনের জেল হেফাজতের নির্দেশ দেন। এসডিপিও দুর্লভ সরকার বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতেই অভিযান চালানো হয়। ওদের টার্গেট ছিল জল প্রকল্পের সরকারি পাইপ। সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পেশ করা হয়।’ সাত জনের মধ্যে চার জন (ইসরাফিল হক, মতিন শেখ, শরিফুল শেখ ও মাসাদুল হক) মুর্শিদাবাদের বাসিন্দা, দু’জন (কার্তিক বাছার, বাচ্চু সিং) হুগলির বাসিন্দা এবং একজন (মোহম্মদ গুড্ডু) বিহারের বাসিন্দা।’ উল্লেখ্য যে, শুক্রবার রাতেই আন্তঃজেলা নিষিদ্ধ কাফ সিরাপ (ফেনসিডিল) চক্রেরও ছ’জনকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ।

উদ্ধার ছুরি সহ নানা অস্ত্রশস্ত্র:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

15 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago