Midnapore

Midnapore: এখন আর রিক্সায় চড়েনা কেউ, পুজোয় তাঁদের পাশে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: পুজোর ঠিক আগেই রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব। এবার, পুজোর মধ্যেই মেদিনীপুর শহরের অসহায় রিক্সা চালকদের প্রতি যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্লাবের সদস্যরা। টোটো বা ই-রিক্সার দাপটে এখন আর অধিকাংশ মানুষই রিক্সায় চড়েন না! স্বাভাবিকভাবেই আর্থিক সচ্ছলতা হারিয়েছেন এই সমস্ত চালকেরা। তাই কিছু খাদ্য সামগ্রী এবং নতুন বস্ত্র উপহার হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সপ্তমীর সকালে। আর, এর মধ্য দিয়েই সপ্তমীর সকালে শহরের রিক্সা চালক দাদাদের জানানো হয় শারদ শুভেচ্ছাও। শনিবার, সপ্তমীর সকালে জেলা শহর মেদিনীপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা।

তুলে দেওয়া হয় উপহার:

জেলার সাংবাদিকদের আহ্বানে এই কর্মসূচিতে যোগ দিয়ে তাঁদের উৎসাহিত করেছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমান, টাউনবাবু প্রশান্ত কীর্তনিয়া, সমাজসেবী শান্তনু চক্রবর্ত্তী প্রমুখ। ছিলেন প্রেস ক্লাব সহ শহরের অন্যান্য সাংবাদিকরাও। পুজোয় সামান্য উপহার সামগ্রী তুলে দিয়ে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া হয় বলে জানিয়েছেন সাংবাদিকরা। উল্লেখ্য যে, এর আগে গত ৬ অক্টোবর প্রেস ক্লাব আয়োজিত একটি রক্তদান শিবিরে শহর তথা জেলার ৩৫ জন সাংবাদিক রক্তদান করেও মানবতার বার্তা দিয়েছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত থেকে তাঁদের উৎসাহিত করেছিলেন স্বয়ং জেলাশাসক খুরশিদ আলি কাদরী।

বিজ্ঞাপন (হোটেল অন্নপূর্ণা, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago