Midnapore

মেদিনীপুরে ‘অবাক’ প্রেম-কাহিনী! প্রেমিক ‘বিবাহিত’, তাই সম্পর্কে ‘না’; অভিমানে আত্মহত্যা ও খুনের চেষ্টা BSF জওয়ানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সরাসরি প্রেমিকার বাড়িতে পৌঁছে ব্যারেল ভর্তি পেট্রোল গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা! তাতে সফল না হয়ে, ভোজালি (ছুরি) নিয়ে প্রেমিকা সহ তার পরিবারের লোকেদের খুন করার চেষ্টা করলেন পেশায় বিএসএফ (BSF) জওয়ান, মেদিনীপুর শহরের (শরৎপল্লীর বাসিন্দা) যুবক। আর, তাতেই শনিবার দিনভর আতঙ্ক ছড়িয়ে পড়লো মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকায়। এরপর, ওই যুবককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের দ্বারস্থ হয় ওই যুবতীর পরিবার।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী আত্নহত্যার চেষ্টা :

ঘটনা সূত্রে এবং সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পাটনা বাজার (মুকুন্দসাগর পাড়) এলাকায়, এক গৃহস্থের বাড়িতে রীতিমতো ইউনিফর্ম পরেই শনিবার ভরদুপুরে পৌঁছে যান এক বিএসএফ জওয়ান। এরপর, নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই BSF জওয়ান। পরিবারের লোকেরা কোনোভাবে তাকে ঠেলে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার পর, বাইরে থেকে ধারালো ছুরি বা ভোজালি নিয়ে ফের বাড়ির ভেতরে ঢুকে পড়েন ওই যুবক। ততক্ষণে পাশাপাশি বাড়ির লোকজন পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেডে শুয়ে পেট্রোলের জ্বালায় কাতরাতে কাতরাতে ওই সেনা জওয়ান বলেন, মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় (মুকুন্দ সাগরের পাড়ে) এক যুবতীর সঙ্গে তাঁর প্রণয়ঘটিত সম্পর্ক তৈরি হয় ২০১৮ সাল থেকে। এরপর ওই যুবতী কয়েক মাস আগে তাঁর সাথে প্রতারণা করে অন্য যুবকের সাথে সম্পর্ক তৈরি করে! কিন্তু, ইতিমধ্যে ওই যুবতী ও তার পরিবার যুবকের কাছ থেকে অনেক টাকা ধার হিসেবে নিয়ে নেয়। এদিন তা চাইতেই তিনি গিয়েছিলেন। অস্বীকার করায় ক্ষোভে-অভিমানে এই কান্ড ঘটিয়ে ফেলেন!

হাসপাতালে ওই যুবক :

অপরদিকে, ২০১৮ সালের জুলাই মাস থেকে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে ওই যুবতী ও তাঁর বাবা জানান, ওই জওয়ান যে বিবাহিত ও তাঁর সন্তান আছে, তা তাঁদের কাছে গোপন রেখেছিলেন ছত্তিশগড়ে কর্মরত (১৫১ নং ব্যাটেলিয়ন বলে যুবতী জানিয়েছেন), মেদিনীপুর শহরের বাসিন্দা ওই জওয়ান। জানার পরই যুবতী সম্পর্ক ছিন্ন করার কথা বলেন। এরপর, ওই জওয়ান যুবতীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বন্ধ করে দেয়। তবে, ছুটি নিয়ে বাড়ি (মেদিনীপুরে) এলে, বিভিন্ন সময় বিভিন্ন রকম অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। অবশেষে, শনিবার দুপুর নাগাদ নিজে এক ব্যারেল ভর্তি পেট্রোল নিয়ে হাজির হয় যুবতীর বাড়িতে। পেট্রোল ঢেলে বিএসএফ জওয়ানের ড্রেস পরা অবস্থায় আগুন লাগানোর চেষ্টা করে। এরপর, ওই যুবতী ও যুবতীর বাবা ওই যুবককে আটকানোর চেষ্টা করলে, যুবতী ও তাঁর বাবা-কে ছুরি নিয়ে মারধর করার চেষ্টা করে। তবে, শেষ পর্যন্ত লোকজন এসে ওই যুবককে ধরে নিয়ে যায় এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করে! পেট্রোলের ‘জ্বালায়’ ততক্ষণে যুবকের (জওয়ানের) হুঁশ ফিরেছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই জওয়ান বলেন- “ডাক্তারবাবু আমার শরীর জ্বলে যাচ্ছে!” প্রথমে প্রেমের জ্বালায় নিজের ‘কাণ্ড’ উপলব্ধি করতে না পারলেও, পেট্রোলের’জ্বালায়’ হুঁশ ফেরে তাঁর! শনিবার রাতে, কোতোয়ালী থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago