Fire

শালবনীতে মদ্যপ যুবক নিজের বাড়িতেই ‘আগুন’ লাগিয়ে দিল! প্রতিবেশীদের চেষ্টায় বাঁচলেন বৃদ্ধা মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত পীড়রালোহা গ্রামে এক যুবকের বিরুদ্ধে তার নিজের বাড়িতেই ‘আগুন’ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। প্রতিবেশীদের অভিযোগ অনুযায়ী, বাড়িতে সেই সময় তার বৃদ্ধা মা শুয়েছিলেন! রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। সকাল সাড়ে ৫ টা – ৬ টা নাগাদ, গ্রামবাসীরা ধোঁয়া দেখতে পেয়ে এবং বৃদ্ধার চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে। বাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও, প্রৌঢ়া’কে নিরাপদ ভাবে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সকাল সকাল খবর পেয়েই শালবনী থানার পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে গেছে।

শালবনীতে নিজের বাড়িতেই ‘আগুন’ লাগাল যুবক :

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলেই নিজের স্ত্রী’কে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পীড়রালোহা গ্রামের বছর ৩৫ এর যুবক সুনীল মাহাত। কিন্তু কেন? প্রতিবেশীরা জানালেন, মদ খাওয়ার টাকা দেয়নি বলে! এরপর, বৃদ্ধা মা শুয়েছিলেন রাতে। মদ্যপ যুবক নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ ওই যুবকের বিরুদ্ধে। যদিও প্রাথমিক জিজ্ঞাসায় যুবক পুলিশ’কে জানিয়েছে, কেরোসিনের বাতি থেকে আগুন লেগে গিয়েছিল। তার কোন দোষ নেই! পুলিশ লিখিত অভিযোগ না পেলেও, বিষয়টি খতিয়ে দেখছে। শালবনী পঞ্চায়েত সমিতির তরফে এক কর্মাধ্যক্ষ জানিয়েছেন, “আমরা খোঁজ নিয়ে দেখছি। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবেনা।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago