Midnapore

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে (রাত্রি ২টো নাগাদ) ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গেছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সী এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরবাসী!

রাজীব খান (ছবি-ফেসবুক):

বিজ্ঞাপন (Advertisement):

মেদিনীপুর শহরের বাসিন্দা রাজীব খান ‘ভারতনাট্যম’ ঘরানার নৃত্যশিল্পী হলেও আধুনিক সহ যেকোন নৃত্যেই অত্যন্ত পটু ছিলেন। তাঁর স্ত্রী সহেলী বেরা খানও একজন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। তাঁদের জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান ছিল ‘তালম’। এছাড়াও, রাজীব মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন নামে স্বনামধন্য ইংরেজি মিডিয়াম স্কুলের নৃত্য বিভাগের শিক্ষক ছিলেন। রাজীব ও সহেলীর একমাত্র সন্তান বিদ্যাসাগর শিশু নিকেতনেরই তৃতীয় শ্রেণীর ছাত্র। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত হওয়ার পরই স্কুল ছুটি ঘোষণা করা হয়। গভীর শোকপ্রকাশ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ সহ শহরের শিল্পী ও সচেতন নাগরিকদের তরফে। পরিজন সূত্রে জানা গেছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান শোকপ্রকাশ করে বলেন, ‘আমরা মর্মাহত! রাজীব শহর তথা জেলার একজন স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্যের প্রশিক্ষক ছিলেন। এই বয়সে তাঁর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর কোন ভাষা নেই!’

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago