দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: তাপপ্রবাহের সাথে সাথেই কালবৈশাখীর পূর্বাভাসও ছিলো। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা-৫টা নাগাদ মেদিনীপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ঘনিয়ে আসে কালো মেঘ। শুরু হয় তীব্র বজ্রপাত! সঙ্গে ব্যাপক ঝড় ও বৃষ্টি। ঝড়ের দাপটে মেদিনীপুর শহরের কলেজ রোডে ভেঙে পড়ে একাধিক গাছ, বার্জটাউন সংলগ্ন এলাকায় বড় রাস্তার উপর ভেঙে পড়ে তোরণ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেন গেটের সামনে রাস্তার উপরও ভেঙে পড়ে একটি বড় গাছ। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকায় সমস্যায় পড়েন পথচারীরা।
ঝড়ের দাপটে মেদিনীপুর কলেজ রোডের সৌন্দর্যস্থলে থাকা মাতঙ্গিনী হাজরা’র মূর্তিও ভেঙে পড়ে যায় মাটিতে। পরে যদিও অক্ষত অবস্থাতেই মূর্তিটি তোলা হয়। তবে ওই সৌন্দর্যস্থলে ভালোই ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার সিআইসি সৌরভ বসু। তাঁর উপস্থিতিতে এবং পুলিশ-প্রশাসনের কর্মীদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…