Midnapore

Midnapore: মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শন করে ক্যাথ ল্যাবের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: সোমবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ পরিদর্শন করার পর, মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শন করে চিকিৎসকের নিরাপত্তা এবং রাত্তিরের সাথী প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখলেন স্টেট লেভেল অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ সহ কমিটির অন্যান্য সদস্যরা। এদিন তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও। ফলে হাসপাতালের সার্বিক পরিষেবা ও পরিকাঠামো সংক্রান্ত সমস্ত বিষয়ই খতিয়ে দেখেন তাঁরা। সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেন তাঁরা। এদিন বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শন করার আগে, দুপুর নাগাদ জেলাশাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স রুমে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সিকিউরিটি অডিট বা নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম প্রমুখের নেতৃত্বে। বৈঠকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী, বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী, সুপার জয়ন্ত রাউত প্রমুখ ছাড়াও মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ পরিদর্শনে:

বিজ্ঞাপন (Advertisement):

বৈঠক শেষে জুনিয়র ডাক্তারদের তরফে অনিক দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ডাক্তারদের নিরাপত্তা এবং রোগীদের পরিষেবা সংক্রান্ত একাধিক দাবি তাঁরা এই বৈঠকে রেখেছেন। সেই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব এবং নিরাপত্তা অডিট কমিটির তরফে আশ্বাসও দেওয়া হয়েছে। তবে, তিলোত্তমা কাণ্ডের পর ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে তৈরি হওয়া রেস্ট রুম, ওয়াশ রুম প্রভৃতি এখনও ব্যবহারযোগ্য করে তোলা হয়নি বা চালু করা হয়নি বলে অভিযোগ অনিকের। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, “নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু কাজ হয়েছে, আরও কিছু পজিটিভ সাজেশন এসেছে। সেগুলিও বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হবে।” মেদিনীপুর মেডিক্যাল কলেজের ক্যাথ ল্যাবের ভূয়সী প্রশংসাও করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব। তিনি বলেন, “গত প্রায় ১ বছরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ক্যাথ ল্যাবে ১৯০০-র বেশি অস্ত্রপচার হয়েছে। খুবই ভালো কাজ হচ্ছে। সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।”

মেদিনীপুর মেডিক্যাল কলেজে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago