Health

Medinipur: মেডিক্যাল কলেজগুলির ‘নিরাপত্তা’ খতিয়ে দেখতে রাজ্যের সিকিউরিটি অডিট কমিটি মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: কলকাতার পর এবার জেলার মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা সংক্রান্ত হালহকিকত খতিয়ে দেখতে এবং রাত্তিরের সাথী প্রকল্পে নিরাপত্তা বৃদ্ধির কাজ কতখানি এগিয়েছে, তা চাক্ষুষ করতে সোমবার দুপুরে মেদিনীপুর শহরে পৌঁছন স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বাধীন চার সদস্যের একটি দল। এদিন দলটি প্রথমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে যায়। সেখানে পরিদর্শন শেষে দুপুর নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছে তাঁরা ঝাড়গ্রাম, তমলুক, পুরুলিয়া ও বাঁকুড়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার CMOH-দের নিয়ে নিরাপত্তা অডিট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেলাশাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গীও।

মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে সুরজিৎ কর পুরকায়স্থ:

সোমবার রাতে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক (CMOH) ডঃ সারেঙ্গী জানান, “মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজকে নিয়ে বৈঠক হবে। তারপর মেডিক্যাল কলেজ পরিদর্শন করতে পারেন কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা।” মঙ্গলবার সকালে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব ডঃ নারায়ণস্বরূপ নিগম মেদিনীপুর শহরে আসতে পারেন বলেও জানিয়েছেন CMOH। প্রসঙ্গত উল্লেখ্য, তিলোত্তমা কাণ্ডের পরই রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা বৃদ্ধিতে জোর দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। রাজ্যের প্রাক্তন ডিজি তথা কলকাতার প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল গড়ে দেন মুখ্যমন্ত্রী। নাম দেওয়া হয়, স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটি।

গত কয়েকদিনে এই কমিটি কলকাতার SSKM (PG), NRS সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ পরিদর্শন করে নিরাপত্তা বিষয়গুলি খতিয়ে দেখেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেছেন। এবার তাঁরা জেলায় জেলায় সিকিউরিটি অডিটের কাজ শুরু করেছেন। রাজ্য সরকারের রাত্তিরের সাথী প্রকল্পের কাজ কতখানি এগিয়েছে এবং নিরাপত্তা মজবুত করতে আর কি কি প্রয়োজন, সেই বিষয়ে সোমবারের বৈঠকে তাঁরা খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত এক আধিকারিক। নিরাপত্তা সংক্রান্ত অডিট মিটিংয়ের পর সেই রিপোর্ট চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বাধীন দল মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেবেন। সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গেছে।

বৈঠক জেলাশাসকের কার্যালয়ে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago