Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের মেস থেকে বাড়ি ফেরার কথা ছিল আজই, ফিরল মেধাবী ছাত্রীর নিথর দেহ! অন্বেষার ‘আত্মঘাতী’ সিদ্ধান্তে স্তব্ধ সবং

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: আজই (১৮ ফেব্রুয়ারি) বাড়ি ফেরার কথা ছিল। ফিরল মেদিনীপুর কলেজের (Midnapore College, Autonomous) মেধাবী ছাত্রীর নিথর দেহ। অন্বেষা (অন্বেষা ভুঁইয়া)-র ‘আত্মঘাতী’ সিদ্ধান্তে স্তব্ধ সবংবাসী! প্রসঙ্গত, শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত্রি ১০-টা নাগাদ মেদিনীপুর শহরের মীরবাজার এলাকার একটি মেস থেকে মেদিনীপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অন্বেষা ভুঁইয়া-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মেসের দরজা ভেঙে তার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর দেহ পৌঁছয় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাড়িতে। আর তারপরই শোকে ভেঙে পড়ে গোটা গ্রাম!

দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয় :

পুলিশ সূত্রে জানা গেছে, অন্বেষা-র বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার (মোহাড় অঞ্চলের) বাসুলিয়া গ্রামে। ২০২২ সালের নভেম্বর মাস থেকে জেলা শহরের ওই মেসে থাকত মেদিনীপুর কলেজের সোসিওলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অন্বেষা। শনিবার রাতে দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালী থানার পুলিশ। মেসের ওই রুমে অন্বেষা-র সঙ্গে আরো দু’জন থাকতো। তবে, শুক্রবার তারা বাড়ি চলে যায়। পাশের রুমের ছাত্রীরা রাতের খাবারের জন্য অন্বেষা-কে ডাকাডাকি করতে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। বারবার ডাকার পরও দরজা না খোলায়, তারা চিৎকার শুরু করে। এরপর, প্রতিবেশীরাও ছুটে যায়। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। দেখা যায় গলায় ওড়না জড়িয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে অন্বেষা! তড়িঘড়ি দেহ উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর দেওয়া হয় বাড়িতে।

জানা গেছে, অন্বেষা-র বাবা একজন গ্রামীণ চিকিৎসক। তাঁর দুই মেয়ে। অন্বেষা-ই বড়। সরস্বতী পুজো উপলক্ষে বাড়ি গিয়েছিল সে। তবে পুজোর পরদিনই (বৃহস্পতিবার) মেদিনীপুরের মেসে ফিরে আসে অন্বেষা। ফের আজ অর্থাৎ রবিবার বাড়ি যাওয়ার কথা ছিল। তবে, তার আগেই এই ঘটনা! পুলিশ ও প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, প্রেম-ঘটিত কোনো সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছে মেদিনীপুর কলেজের এই মেধাবী ছাত্রী! ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

দরজা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago