Recruitment

UPSC: IAS, IPS সহ এক হাজারের বেশি শূন্যপদ সিভিল সার্ভিসে; UPSC-র প্রিলিমিনারি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৮ ফেব্রুয়ারি: সারা দেশে সিভিল সার্ভিসের বিভিন্ন পদে (IAS, IPS, IFS প্রভৃতি) শূন্যপদ রয়েছে ১০৫৬টি। আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে সিভিল সার্ভিসের (UPSC-র) প্রিলিমিনারি পরীক্ষা। গত সপ্তাহের বুধবার (১৪ ফেব্রুয়ারি) এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (upsc.gov.in)। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। চলবে ৫ মার্চ (২০২৪) পর্যন্ত। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (upsc.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পরীক্ষার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।

UPSC সদর দপ্তর:

যেকোনও শাখার স্নাতক (UG/Graduation) উত্তীর্ণরা আবেদন করতে পারেন। একজন সাধারণ পরীক্ষার্থী সর্বোচ্চ ৬ বার এই পরীক্ষায় বসতে পারেন। এই পরীক্ষা মূলত হয়ে থাকে তিনটি ধাপে। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় দুটি কম্পালসরি বিষয়ে পরীক্ষা হয়ে থাকে। প্রতিটি পরীক্ষা হয় ২০০ নম্বরের। উভয় পত্রই অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্রের উত্তর দিতে হয়। ২ ঘণ্টার এই পরীক্ষায় দুটি ভাষায় প্রশ্নপত্র থাকে; ইংরেজি এবং হিন্দিতে। মেন পরীক্ষায় ‘ভাষা’ (Language)-র উপর দুটি পরীক্ষা হয়। প্রতিটি ৩০০ নম্বরের। এছাড়াও, প্রার্থীর মেধা পরীক্ষা করার জন্য পাঁচটি বিষয়ে পরীক্ষা হয়। এর মধ্যে চারটি আবশ্যিক (Compulsory) এবং একটি ঐচ্ছিক (Additional) বিষয় থাকে। প্রতিটি ২৫০ নম্বরের। সেখানে কৃতকার্য হলে পার্সোনালিটি টেস্টের জন্য ২৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এরপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। তারপর, র‌্যাঙ্ক আনুযায়ী IAS (Indian Administrative Service); IPS (Indian Police Service); IFS (Indian Forest Service) প্রভৃতি হওয়ার সুযোগ থাকে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago