Midnapore

Midnapore: মিয়াজাকি, ব্ল্যাকস্টোন থেকে আম্রপালি, হিমসাগর; মেদিনীপুরে জমজমাট ‘আম উৎসব’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: ৩০ টাকা প্রতি কেজি থেকে ৩ লক্ষ টাকা প্রতি কেজি! মেদিনীপুর শহরে অনুষ্ঠিত আম উৎসবে রকমারি প্রজাতির আমের সম্ভার নিয়ে হাজির চাষিরা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১৭ জুন) বিকেলে শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে উদ্বোধিত হলো ‘পশ্চিম মেদিনীপুর আম উৎসব’-এর। উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দু’দিন ব্যাপী এই আম উৎসব চলবে বুধবার (১৮ জুন) অবধি। জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা ছাড়াও এই আম উৎসবে আমের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন ঝাড়গ্রাম, বাঁকুড়া, মালদা সহ বিভিন্ন জেলার আম চাষিরা।

নানা আমের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা:

বিজ্ঞাপন (Advertisement):

এই ‘আম উৎসব’ আলো করে একদিকে যেমন হাজির হয়েছে হাজির হয়েছে জাপানি মিয়াজাকি, থাইল্যান্ডের ব্ল্যাকস্টোন, থাই ফোর কে, রেড আইভরি, গোল্ডেন কুইনের মতো বহুমূল্য নানা বিদেশি আম; ঠিক তেমনই আছে আম্রপালি, হিমসাগরের মতো চিরাচরিত আমও। আছে বানানা ম্যাঙ্গো, কাটিমন, কিংস্টোন প্রাইডের মতো বিরল প্রজাতির আমও। প্রথম দিন উদ্বোধনের পরই জমজমাট ভিড় লক্ষ্য করা যায় এই আম উৎসবে। মেদিনীপুর শহরের শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র, শিক্ষিকা সোমা চট্টরাজ, সমাজসেবী গোপাল সাহা প্রমুখ সকলেই বলেন, “দেশি-বিদেশি নানা প্রজাতির আম আছে। মিয়াজাকি, ব্ল্যাক স্টোন প্রভৃতি আমের দামযে মন সাধারণ মানুষের নাগালের বাইরে; ঠিক তেমনই নাগালের মধ্যেই আছে আম্রপালি, হিমসাগর সহ নানা আম।” বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থেকে আসা এক আম চাষি বলেন, “আমাদের বাগানে প্রায় ৪৪ রকমের আম ফলেছে। সবথেকে দামি আম মিয়াজাকি এবং ব্ল্যাকস্টোন। মিয়াজাকি প্রতি পিসের দাম ১০ হাজার টাকা এবং ব্ল্যাকস্টোন প্রতি পিসের দাম ৫ হাজার টাকা। কেজি হিসেবে ধরলে ২-৩ লক্ষ পেরিয়ে যাবে। এছাড়াও, থাইল্যান্ড ফোর কে- এক পিস আমের ওজন চার কেজি!” জেলা উদ্যানপালন আধিকারিক স্বপন শীট বলেন, ‘‘মেদিনীপুরে এবারই প্রথম আম উৎসবের আয়োজন করা হয়েছে। ১২টি স্টল আছে। বেশিরভাগ চাষি পশ্চিম মেদিনীপুরের হলেও অন্যান্য জেলা থেকেও চাষিরা এসেছেন।” বিধায়ক সুজয় হাজরা বলেন, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা প্রশাসন ও উদ্যানপালন দপ্তরের এই অভিনব উদ্যোগকে মেদিনীপুরবাসী হিসেবে আমরা স্বাগত জানাচ্ছি।”

উদ্বোধন করলেন বিধায়ক:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago