দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৩ জানুয়ারি: যুব সমাজকে বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু’র ভাবধারায় উদ্বুদ্ধ করতে এবং তাঁর ত্যাগ ও তিতিক্ষার আদর্শ ছড়িয়ে দিতে, তাঁর ১২৯-তম জন্মজয়ন্তীর প্রাক্কালে বিশেষ উদ্যোগ আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির। বিশেষ চাহিদা সম্পন্ন যুবকদের সক্রিয় অংশগ্রহণে এবং আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার মেদিনীপুর শহরের ঐতিহাসিক জেলাপরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক সাইকেল র্যালির সূচনা হয়।
এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন। সাইকেল র্যালিটি মেদিনীপুর – বাঁকুড়া হয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুরুলিয়া পৌঁছবে বলে উদ্যোক্তাদের তরফে জানিয়েছেন সংগঠনের সম্পাদক অশোক মুখার্জি ও সভাপতি গৌতম দে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…