Midnapore

Midnapore: ভাইফোঁটা স্পেশাল কম্বো থেকে রসমাধুরী; মধ্যবিত্তের নাগালের মধ্যেই ফিউসন ও সাবেকি মিষ্টির দাম রেখেছেন মেদিনীপুরের ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: রাত পোহালেই ভাইফোঁটা (ভ্রাতৃদ্বিতীয়া)। বাঙালির আরেক প্রাণের অনুষ্ঠান। আর ভাই-বোনের ‘মিষ্টি’ সম্পর্কের এই অনুষ্ঠানে ‘মিষ্টি’ না হলে কি চলে! তবে, বদলে যাওয়া সময় আর মানসিকতার সঙ্গে তাল মিলিয়ে বদলেছে ভাইবোনেদের পছন্দের তালিকাও। শহর মেদিনীপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরাও চাহিদা বুঝে বদলেছেন মিষ্টির ধরন। তৈরি করেছেন নানা ফিউশন মিষ্টি। শুধু কি তাই! ট্রেন্ডে গা ভাসিয়ে মেদিনীপুর শহরের পঞ্চুরচকের এক মিষ্টি দোকানে আবার তৈরি করা হয়ছে ভাইফোঁটা স্পেশাল কম্বো প্যাকও।

ভাইফোঁটা উপলক্ষে রকমারি মিষ্টির সম্ভার:

ভাইফোঁটা সন্দেশ:

এছাড়াও, ভাইফোঁটা স্পেশাল মিষ্টির তালিকায় আছে রসমাধুরী, কেশরমালাই, গোলাপ, পদ্মপুল, প্রদীপ প্রভৃতি ফিউশন মিষ্টি। সাবেকি মিষ্টি হিসেবে ‘ভাইফোঁটা’ লেখা ক্ষীরের সন্দেশ, ক্ষীরকদম্ব, কাঁচাগোল্লা, চিত্তরঞ্জন, রসমালাই, রসগোল্লা প্রভৃতি তো আছেই। মধ্যবিত্তের নাগালের মধ্যেই সমস্ত মিষ্টির দাম রাখা হয়েছে বলে জানিয়েছন মিষ্টান্ন ব্যবসায়ী শিল্পশ্রী গুহ থেকে গণেশ মাইতি প্রমুখ। ভাইফোঁটা স্পেশাল কম্বো প্যাকের বিষয়ে শিল্পশ্রী বলেন, “ক্রেতাদের চাহিদা বুঝেই এই কম্বো প্যাক এনেছি আমরা। ১২টি জনপ্রিয় ও ফিউশন মিষ্টি দিয়ে এই প্যাক তৈরি করেছি আমরা। প্যাকেটিং খরচ সহ দাম রাখা হয়েছে ২৫০টাকা।” ভাইফোঁটা স্পেশাল রসমাধুরী, কেশরমালাই, গোলাপ, পদ্মপুল, প্রদীপ- প্রভৃতি সমস্ত মিষ্টির দামই ১০টাকা থেকে ২০০টাকার মধ্যে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভাইফোঁটা সন্দেশের দাম দোকান বিশেষে ১০ থেকে ১৫ টাকা। সাইজ একটু বড় হলে ২০ বা ২৫ টাকা।

বুধবার সন্ধ্যা থেকেই ভিড়:

পশ্চিম মেদিনীপুর জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সভাপতি গণেশ মাইতি বলেন, “অক্টোবর মাস থেকে ছানা ও দুধের দাম কিছুটা বেড়েছে। তবে, মিষ্টির দাম আমরা বাড়াইনি। ভাইফোঁটা উপলক্ষেও সমস্ত মিষ্টির দাম নাগালের মধ্যেই রাখা হয়েছে।” বুধবার সন্ধ্যা থেকেই মেদিনীপুর শহরের প্রতিটি মিষ্টির দোকানে মিষ্টি কেনার লাইন পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ভিড় আরও বাড়বে বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।

রসমাধুরী, কেশরমালাই সহ নানা মিষ্টি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago