Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের সুপ্রাচীন মন্দির সংস্কারের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এল শতাব্দী প্রাচীন শিবলিঙ্গ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি: মেদিনীপুর শহরের মির্জাবাজার সংলগ্ন গোয়ালাপাড়ায় অবস্থিত পুরাতন শিব মন্দির। মন্দিরের বয়স প্রায় ২০০ বছর। সেই মন্দির সংস্কারের সময়, মন্দিরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সাময়িক সময়ের জন্য অন্যত্র (অন্য একটি মন্দিরে) স্থানান্তরিত করার উদ্দেশ্যে শুক্রবার দুপুরে খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই তাঁরা টের পান প্রতিষ্ঠিত ওই শিবলিঙ্গের নিচে আরও কিছু শক্তপোক্ত জিনিস রয়েছে! এরপরই স্থানীয় যুবকদের (রাহুল, সুদীপ, সৌরভ, সঞ্জয়, বিশ্বজিৎ প্রমুখের) সহায়তায় আরো খোঁড়াখুঁড়ি শুরু হয়। প্রায় ৪ ঘন্টা ধরে ৪ ফুট খোঁড়ার পর বেরিয়ে আসে পাথরের একটি শিবলিঙ্গ!

পাশাপাশি দুই শিবলিঙ্গ:

এরপরই, শুক্রবার বিকেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই শিবলিঙ্গ দর্শন করতে শহরের বহু উৎসাহী মানুষ ভিড় জমান। এলাকাবাসীদের দাবি, এই মন্দির প্রায় ২০০ বছর আগে নির্মিত হয়েছিল। তবে, উদ্ধার হওয়া ওই শিবলিঙ্গ আরও প্রাচীন। এলাকার যাদব গোপ সমিতির সম্পাদক আলোক দাস জানান, “এটি প্রায় ৪০০ বছর আগের শিবলিঙ্গ।” এলাকার যুবক তথা মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রসেনজিৎ বেরা বলেন, “আমাদের দাদু-ঠাকুমারা সহ এলাকার বয়স্ক মানুষেরা বলছেন, গ্রানাইট পাথরের এই নতুন শিবলিঙ্গের বয়সই প্রায় ১০০ বছরের বেশি। প্রাচীন ওই শিবলিঙ্গ মন্দির তৈরীরও আগের বলে দাবি তাঁদের। অন্তত ৩০০ বছরের তো হবেই।” আপাতত ওই দু’টি শিবলিঙ্গই স্থানীয় একটি বজরংবলীর মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। মন্দির সংস্কারের কাজ সম্পন্ন হলে, দু’টি শিবলিঙ্গই ঠিক যেভাবে আগে ছিল, সেভাবেই প্রতিস্থাপন করা হবে বলেও এলাকাবাসীরা জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago