Midnapore

Midnapore: ‘পার্কিং’ সমস্যা মিটে যাওয়ায় ২৪ ঘন্টার মধ্যেই মেদিনীপুর শহরের শপিং মলের ‘তালা’ খুলে দিল পৌরসভা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে বন্ধ করে দেওয়া হবে শহরের যে কোন হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল কিংবা নার্সিংহোম- কয়েক সপ্তাহ আগে ঠিক এই বার্তাই দেওয়া হয়েছিল মেদিনীপুর পৌরসভার তরফে। তা যে নিছকই ‘কথার কথা’ ছিলো না, গতকাল অর্থাৎ শনিবার (৭ অক্টোবর) তা বোঝানো হয়েছিল পৌরসভার তরফে। শনিবার দুপুরে হঠাৎ করেই শহরের কেরানিটোলা-তে সদ্য উদ্বোধিত একটি জামাকাপড়ের বিপণি বা শপিং মলে হানা দিয়ে, নিজস্ব ‘পার্কিং প্লেস’ না থাকার অভিযোগে রীতিমত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল মেদিনীপুর পৌরসভার তরফে! শহরের ব্যস্ততম রাস্তায় (কেরানিটোলা থেকে মেদিনীপুর স্টেশন) যানজট তৈরি হচ্ছে এমন অভিযোগ পেয়েই কড়া ব্যবস্থা নেওয়া হয় বলে শনিবার জানিয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। অবশ্য আজ, রবিবার (৮ অক্টোবর) সকালেই সেই শপিং মল যথারীতি খুলে গেল। এনিয়ে ওই শপিং মল কর্তৃপক্ষ থেকে শুরু করে মেদিনীপুর পৌরসভার তরফে জানানো হয়, “পার্কিং সমস্যা মিটে গেছে। তাই খুলে দেওয়া হয়েছে শপিং মল।”

বিজ্ঞাপন:

প্রসঙ্গত, পুজোর ঠিক মুখেই শনিবার পৌরসভার তরফে এরকম কড়া ব্যবস্থা নেওয়ায় চরম বিপাকে পড়ে গিয়েছিলেন শপিং মলের মালিক পক্ষ থেকে শুরু করে প্রায় জনা পঞ্চাশেক কর্মী। কাজ হারানোর ভয়ে ওই শপিং মলের কর্মীরা কয়েক ঘন্টা ধরে ‘অবস্থান বিক্ষোভে’ সামিল হয়েছিলেন বন্ধ শপিং মলের বাইরে। সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল শহরবাসীর তরফেও! অবশেষে রবিবারই তা খুলে যাওয়ায় খুশি কর্মীরা। উৎসবের আগে খুশি মেদিনীপুর শহরবাসীও। এ নিয়ে ওই শপিং মলের ম্যানেজার ভোলা পাল রবিবার বিকেলে আমাদের জানান, “শনিবার সন্ধ্যার মধ্যেই আমরা পার্কিংয়ের জায়গা চিহ্নিত করে, তা পৌরসভাকে জানাই। এরপর রবিবার সকালেই পৌরসভার আধিকারিকরা এসে আমাদের শপিংমলের তালা খুলে দিয়ে যান।” মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “পার্কিংয়ের জায়গা প্রস্তুত করে, গতকাল (শনিবার) সন্ধ্যায় ওই শপিং মল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রবিবার আমরা ওই বিপণি বা শপিং মল খুলে দিই।” শহরের ‘যানজট’ রুখতে বাকি হোটেল, রেস্টুরেন্ট কিংবা শপিং মলের ক্ষেত্রেও কি একই ব্যবস্থা নেওয়া হতে পারে? শহরবাসীর এই প্রশ্নে চেয়ারম্যান (পৌরপ্রধান) জানিয়েছেন, “নিশ্চয়ই!”

মেদিনীপুর শহরের ওই শপিং মল (Bazar Kolkata) রবিবার খুলে গেল যথারীতি:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago